মারলেনে ডিট্রিশ
| Marlene Dietrich | |
|---|---|
From the trailer for Stage Fright (টেমপ্লেট:Fy) |
|
| জন্ম | Marie Magdalene Dietrich |
| কার্যকাল | টেমপ্লেট:Fy–টেমপ্লেট:Fy |
| দাম্পত্য সঙ্গী | Rudolf Sieber (1924-1976) |
| ওয়েবসাইট | |
| http://www.marlene.com/ | |
মারলেনে ডিট্রিখ (জার্মান: Marlene Dietrich; আ-ধ্ব-ব: [maɐˈleːnə ˈdiːtrɪç]) (২৭শে ডিসেম্বর, ১৯০১ - ৬ই মে, ১৯৯২) একজন জার্মান অভিনেত্রী ও গায়িকা ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একজন সাধারণ ক্যাবারে গায়িকা থেকে ক্যারিয়ার শুরু করে বছর বিশেকের মধ্যে হলিউডসহ ইউরোপের বিনোদন জগতে স্থায়ী আসন গেড়ে বসেন ।
পরিচ্ছেদসমূহ |
জীবনী [সম্পাদনা]
মারলেনে জার্মানির বার্লিন শোয়েনেবার্গ এলাকায় জন্মগ্রহণ করেন । তার পিতা মাতার নাম লুইস এরিখ অটো ডিট্রিখ ও ভিলহেলমিনা এলিজাবেথ ইওসেফাইন ফেলসিং । ব্যক্তিগত জীবনে তিনি নিভৃতচারী ছিলেন । তিনি রুডলফ ৎসিবার নামে একজন সহকারী পরিচালকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । রুডলফ পরে ফ্রান্সে প্যারামাউন্ট পিকচারস -এর পরিচালক হন । রুডলফ দম্পতির একমাত্র সন্তান মারিয়া এলিযাবেথ যিবার ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন ।
ক্যারিয়ার [সম্পাদনা]
মারলেনে গত শতাব্দীর দ্বিতীয় দশকের শুরুতে ক্যাবারেতে কোরাস গায়ক হিসেবে কর্মজীবন শুরু করেন । পাশাপাশি তিনি বিখ্যাত পরিচালক ও অভিনেতা মাক্স রাইনহার্ডট-এর থিয়েটারে অভিনয় শুরু করেন । পরে ১৯৩০ দি ব্লু এনজেল নামে এক সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় নিজের অভিষেক ঘটান । সেটি ছিলো জার্মানীতে তৈরি প্রথম সবাক চলচ্চিত্র । ইওরোপের সিনেমা জগতে সফলতার সাথে অভিষেক হবার পর মারলেনে হলিউডে পাড়ি জমান । সেখানে প্যারামাউন্ট পিকচার্স-এর সাথে মরক্কো সিনেমাতে অভিনয়ের সুযোগ পান । পরে সে সিনেমাতে অভিনয়ের জন্য তিনি অস্কার নমিনেশন পান । অভিনয়ের পাশাপাশি মারলেনে একজন অসাধারণ গায়িকা ছিলেন ।
বর্তমান প্রজন্মে প্রভাব [সম্পাদনা]
মারলেনে ডিট্রিখ সম্ভবত জার্মানির সর্বাধিক সম্মানিত চিত্রনায়িকা । পুরো জার্মানী জুড়ে অসংখ্য থিয়েটার সড়ক শিক্ষালয় তার নাম বহন করছে ।
অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র [সম্পাদনা]
১. লাভ ট্রাজেডী (১৯২৩) ২. দি লিটল নেপোলিয়ন (১৯২৩) ৩. দি ব্লু এনজেল (১৯৩০) ৪. মরক্কো (১৯৩০) ৫. এ ফরেইন এফেয়ার (১৯৪৮) ৬. এ মনটে কারলো স্টোরী (১৯৫৬) ৭. এ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেজ (১৯৫৬)