ভিক্টর হুগো
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। |
ভিক্টর হুগো (ফরাসি Victor-Marie Hugo ভিক্তর মারি উ্যগো) (ফেব্রুয়ারি ২৬, ১৮০২ - মে ২২, ১৮৮৫) ছিলেন ফরাসি সাহিত্যক, রাজনীতিবিদ, এবং মানবাধিকার কর্মী। তাকে ঊনিশ শতকের সবচেয়ে প্রভাববিস্তারকারী রোমান্টিক লেখক বলা হয়ে থাকে । তার সৃষ্টিকর্মের মধে আছে লা মিজারেবলস এবং দা হাঞ্চব্যাক অভ নটরডেম।
রচনাবলি[সম্পাদনা]
তাঁর সময়ের বহু তরুণ লেখকের মত হুগোও গভীরভাবে প্রভাবিত ছিলেন রোমান্টিসিজম নামক সাহিত্যিক ধারার অগ্রপথিক এবং ১৯ শতকে ফ্রান্সের প্রখ্যাত চরিত্র François-René de Chateaubriand দ্বারা। হুগো যৌবনে এ প্রতিজ্ঞাও করেছিলেন যে, তিনি হয় Chateaubriand এর মত হবেন অথবা কিছুই হবেন না। Chateaubriand এর মত হুগোও রোমান্টিসিজমের ধারাকে এগিয়ে নিয়ে যান, রিপাবলিকানিজমের সমর্থক হিসেবে রাজনীতিতে জড়িয়ে পড়েন, এবং রাজনৈতিক মনোভাবের কারণে নির্বাসনে যেতে বাধ্য হন । রচনায় এরকম অকালপক্ব আবেগ এবং বাগ্মীতার কারণে হুগো অল্প বয়সেই সাফল্য এবং খ্যাতি অর্জন করেন। হুগোর প্রথম কবিতা সংকলন (Odes et poésies diverses) ১৮২২ সালে প্রকাশিত হয়, যখন তাঁর বয়স ছিল মাত্র ২০। এ গ্রন্থের কারণে তিনি অষ্টাদশ লুইয়ের কাছ থেকে রাজকীয় ভাতা লাভের সম্মান পান। যদিও এ বইটি স্বতঃস্ফূর্ত আবেগের জোয়ারের কারণে প্রশংসিত হয়েছিল, তবে ১৮২৬ সালে প্রকাশিত তাঁর পরবর্তী বইটিই (Odes et Ballades) তাঁকে একজন মহান কবি, সুরকার এবং গীতিকার হিসেবে সবার কাছে উন্মোচিত করে দেয়।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |