ব্লেইজ প্যাসকেল
ব্লেইজ প্যাসকেল |
|
| পূর্ণ নাম | ব্লেইজ প্যাসকেল |
|---|---|
| জন্ম | জুন ১৯, ১৬২৩ ক্লেরমন্ট-ফেরান্ড, ফ্রান্স |
| মৃত্যু | আগস্ট ১৯, ১৬৬২ (৩৯ বছর) প্যারিস, ফ্রান্স |
| যুগ | ১৭শ শতাব্দীর দর্শন |
| অঞ্চল | পশ্চিমা দর্শন |
| চিন্তাধারা | Continental Philosophy, precursor to existentialism |
| মূল কর্মক্ষেত্র | ঈশ্বরতত্ত্ব, গণিত |
| গুরুত্বপূর্ণ ধারণা | Pascal's Wager, Pascal's triangle, Pascal's law, Pascal's theorem |
|
প্রভাবিত হয়েছেন
|
|
ব্লেইজ প্যাসকেল (জুন ১৯, ১৬২৩-আগষ্ট ১৬৬২) একজন ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক। তিনি একজন বিস্ময় বালক ছিলেন যিনি তার কর সংগ্রাহক বাবার মাধ্যমে শিক্ষিত হয়েছিলেন। প্যাসকেলের শুরুর দিকের কাজ ছিল প্রকৃতি ও ব্যবহারিক বিজ্ঞানের উপর যেখানে প্রবাহী পদার্থের সম্পর্কিত তার বিশেষ গুরুত্বপূর্ন অবদান ছিল। তিনি প্রথম চাপ এবং শূন্য অবস্থা ধারনা স্পষ্ট করেন। প্যাসকেল বৈজ্ঞানিক পদ্ধতির পক্ষে লিখতেন।
১৬৪২ সালে কিশোর থাকা অবস্থায় তিনি গণনাকারী যন্ত্র উদ্ভাবনে অগ্রনী ভুমিকা পালন করেন। তিন বছর প্রচেষ্টা এবং ৫০টি মডেল তৈরির পর তিনি যান্ত্রিক গণনাকারী আবিষ্কার করেন।[১] পরের দশ বছরে তিনি এমন বিশটি যন্ত্র উদ্ভাবন করেন।তিনি সারা বিশ্বের প্রথম শ্রেনীর গণিতবিদদের মধ্যে একজন ছিলেন। গবেষণার দুটি প্রধান বিষয় উদ্ভাবনে তিনি বিশেষ অবদান রাখেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি অভিক্ষেপ জ্যামিতির উপর একটি তাৎপর্যপূর্ন নিবন্ধ লিখেন, পরে তা সম্ভব্যতার তত্ত্বের সাথে সুসঙ্গত হয় যা আধুনিক অর্থনীতি এবং সমাজ বিজ্ঞানকে মারাত্মক প্রভাবিত করেছে।
১৬৪৬ সালে ব্লেইজ প্যাসকেল এবং তাঁর বোন জ্যাকুইলিন ক্যাথলিক ধর্মীয় আন্দোলনের মাধ্যমে সনাক্ত হয়েছিলেন Jansenism নামক এক অপবাদের কারনে।[২] ১৬৫১ সালে তার পিতা মারা যান। ১৬৫৪ সালের শেষের দিকে তিনি রহস্যময় কিছু অভিজ্ঞতার মুখোমুখি হন। তাঁর বৈজ্ঞানিক কর্মযজ্ঞ বন্ধ করে শুরু করেন জীবনের দ্বিতীয় অধ্যায়, নিজেকে নিয়োজিত করেন দর্শন ও ধর্মতত্ত্বে। এই সময় তিনি পাটিগণিতিক ত্রিভুজের উপর একটি গুরুত্বপূর্ন নিবন্ধন লেখেন। ১৬৫৮ ও ১৬৫৯ সালের মধ্য তিনি বৃত্ত নিয়ে লেখেন এবং বিভিন্ন কঠিন বস্তুর আয়তন নির্ণয়ে তার প্রয়োগ আলোচনা করেন।
প্যাসকেলের স্বাস্থ্য খুবই ভগ্ন ছিল এবং তাঁর ৩৯তম জন্মদিনের পরের মাসেই তিনি মৃত্যুবরন করেন। [৩]
পরিচ্ছেদসমূহ |
প্রাথমিক জীবনও শিক্ষা
[সম্পাদনা] গণিতে অবদান
[সম্পাদনা] গণিতের দর্শন
[সম্পাদনা] বিজ্ঞানে অবদান
[সম্পাদনা] পরবর্তী জীবন, ধর্ম, দর্শন এবং সাহিত্য
[সম্পাদনা] কর্মকান্ড
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ http://fr.wikisource.org/wiki/La_Machine_d%E2%80%99arithm%C3%A9tique ফরাসি ভাষায়
- ↑ ব্লেইজ প্যাসকেল ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া
- ↑ হল এন্পারস: A History of Probability and Statistics and Its Applications before 1750, (Wiley Publications, ১৯৯০) পৃ.৪৪
[সম্পাদনা] বহিঃসংযোগ
- প্যাসকেলের স্মৃতিশালা
- জীবন চরিত ফরাসি ভাষায়
- ব্লেইজ প্যাসকেলের কাজসমুহ প্রজেক্ট গুটেনবার্গ
- ব্লেইজ প্যাসকেলের কর্মযজ্ঞ ইন্টারনেট আর্কাইভ
- ১৯৭৭ সালে ৫০০ ফরাসি ব্যাংকনোটের উপর প্যাসকেলের ফিচার
- ব্লেইজ প্যাসকেলের কাজের ধারা এবং তালিকা
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |