বিলাওয়াল ভুট্টো জারদারি
বিলাওয়াল ভুট্টো জারদারি (জন্ম সেপ্টেম্বর ২১, ১৯৮৮) [১] পাকিস্তান পিপলস পার্টির ২০০৭ সালে নির্বাচিত সভাপতি। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, এবং আসিফ আলি জারদারির একমাত্র পুত্র।[২]বর্তমানে তিনি এখন অক্সফোর্ড বিশেবিদ্যালয়ে লেখাপড়া করছেন।
মাতৃভাষায় কথা বলতে অনভস্ত্য হওয়া সত্ত্বেও তার মা বেনজির ভুট্টো মর্মান্তিক ভাবে খুন হওয়ায় তাকে ডিসেম্বর ৩০, ২০০৭ সালে তাকে পাকিস্তান পিপলস পার্টির সভাপতি মনোনীত করা হয়। [৩]সিন্ধ প্রদেশে বেনজির ভূট্টোর পারিবারিক বাসভবনে বিলাওয়াল জারদারি পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের বৈঠকে বেনজিরের রেখে যাওয়া উইল পড়ে শোনান। বেনজির ভূট্টো তাঁর উইলে দলের সভাপতি পদের জন্য তাঁর স্বামী আসিফ আলি জারদারিকে মনোনীত করেছিলেন কিন্তু জারদারি নিজেই তাঁর ছেলের নাম প্রস্তাব করেন এবং কমিটি তা গ্রহণ করে। [৪]তবে বিলাওয়াল লেখাপড়া শেষ করা পর্যন্ত তার পিতা সভাপতির দায়িত্ব পালন করবেন।[৫]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ বিলাওয়াল ভুট্টো জারদারি (www.wiki.cn) Accessed December 29 2007
- ↑ পরিবার বিলম্বিত বিচারের শিকার, বললেন বিলাওয়াল by Shamim-ur-Rahman. (DAWN) August 08 2004
- ↑ ভুট্টোর সন্তানকে দলের শীর্ষ পদ প্রদান. প্রকাশক: Sky News. http://news.sky.com/skynews/article/0,,70131-1298715,00.html। সংগৃহীত হয়েছে: 2007-12-30.
- ↑ http://bn.wikipedia.org/w/index.php?title=ভুট্টোর দলের নেতৃত্বে সন্তান. প্রকাশক: Al Jazeera English. 2007-12-30. http://english.aljazeera.net/NR/exeres/8FE9DB67-DCA5-42A0-AD4C-8A3760CA1128.htm। সংগৃহীত হয়েছে: 2007-12-30.
- ↑ ভুট্টোর সন্তানের জন্য দলে গুরুত্বপূর্ণ পদ. প্রকাশক: The Press Association. 2007-12-30. http://ukpress.google.com/article/ALeqM5jyLlVu7eOZvgLqAyvCg1uo4rkSaw। সংগৃহীত হয়েছে: 2007-12-30.