বাফেলো উইং
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এক গামলা গরম বাফেলো উইং |
|
| উৎপত্তি | |
|---|---|
| অন্যান্য নাম | হট উইং চিকেন উইং উইং |
| উৎপত্তিস্থল | যুক্তরাষ্ট্র |
| অঞ্চল | বাফেলো, নিউ ইয়র্ক |
| প্রস্তুতকারী | ট্রেসা এবং ফ্র্যাঙ্ক বেলিসিমো |
| খাবারের বিস্তারিত | |
| প্রকার | ক্ষুধাবর্ধক মূল খাবার |
| পরিবেশন তাপমাত্রা | গরম |
| প্রধান উপকরণ | মুরগি |
| ভিন্নতা | কড়া ভাজা হালকা ভাজা স্যাকা আটা মোড়ানো বারবিকিউ করা ঝলসানো মশলা মাখা ভাপে সিদ্ধ হাড় ছাড়া |
বাফেলো উইং (ইংরেজি: Buffalo wings), যা হট উইং, চিকেন উইং, বা শুধু উইং নামেও পরিচিত, এক প্রকার মুরগীর মাংস দ্বারা প্রস্তুতকৃত খাবার। সচারচর এটা কড়া করে ভেজে আটার প্রলেপ দেওয়া ছাড়াই শুধুমাত্র সসের পরত দিয়ে পরিবেশন করা হয়। ঐতিহ্যবাহী বাফেলো উইং সস শুধুমাত্র দুইটি উপাদান দিয়ে তৈরি করা হয়। উপাদানগুলো হচ্ছে: ভিনেগার দেওয়া এক প্রকার খুব ঝাল লাল মরিচযুক্ত হট সস, ও মাখন।[১] ঐতিহ্যগতভাবে বাফেলো উইং সেলারি পাতা ও নীল পনির সহকারে পরিবেশন করা হয়।[২]
বাফেলো উইংয়ের নাম এসেছে এই খাবারের উৎপত্তিস্থল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর নামানুসারে।[৩] বাফেলোর স্থানীয় অধিবাসীদের কাছে এটি পুরো ‘বাফেলো উইং’ নামটির পরিবর্তে শুধুমাত্র ‘উইং’ বা ‘চিকেন উইং’ নামেই পরিচিত।[৪]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Horwitz, Jeremy (January 1, 2008). Chicken Wings, or, Why People Know About Buffalo. প্রকাশক: Buffalo Chow.com. http://www.buffalochow.com/2008/01/chicken_wings_or_why_people_kn.html। সংগৃহীত হয়েছে: 18 November 2009.
- ↑ Wing Facts. প্রকাশক: Buffalo Wings.com. http://www.buffalowings.com/wing_facts.html। সংগৃহীত হয়েছে: January 6 2008.
- ↑ Buffalo Wings History - The origins of Buffalo Chicken Wings
- ↑ Kinsman, Kat (July 27, 2007). Buffalo Wings. Slashfood. প্রকাশক: AOL Food. http://www.slashfood.com/2007/07/27/buffalo-wings/8। সংগৃহীত হয়েছে: 18 November 2009.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- National Buffalo Wing Festival
- Anchor Bar official website
- Buffalo Wings The largest buffalo wings recipe database on planet earth.
- On the Wings of a Buffalo from the Atlas of Popular Culture in the Northeastern United States