বাঁশবনের তিতির
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| বাঁশবনের তিতির | |
|---|---|
| পাহাড়ি বাঁশবনের তিতির | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Galliformes |
| পরিবার: | Phasianidae |
| উপপরিবার: | Perdicinae |
| গণ: | Bambusicola Gould, 1863 |
| প্রজাতি | |
|
২ প্রজাতি, নিবন্ধ দেখুন |
|
বাঁশবনের তিতির মাঝারি আকারের ভূচর পাখি। পৃথিবীর সব বাঁশবনের তিতির বাম্বুসিকোলা (Bambusicola) গণের অন্তর্গত। এই গণে মাত্র দুইটিটি প্রজাতি অন্তর্ভূক্ত এবং প্রজাতি দুইটি চীন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত। প্রজাতি দুইটি হল:
- পাহাড়ি বাঁশবনের তিতির, Bambusicola fytchii
- চীনের বাঁশবনের তিতির, Bambusicola thoracicus
চীনে পাওয়া মায়োসিন যুগের শেষের দিকের প্রস্তরখণ্ডে বাঁশবনের তিতিরের জীবাশ্ম পাওয়া গেছে। এ সকল জীবাশ্ম প্রমাণ করে যে এদের উৎপত্তি পঞ্চাশ লক্ষ বছরেরও আগে হয়েছিল।