বলকান অঞ্চল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বলকান অঞ্চল (ইংরেজি: The Balkans) বলতে দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চলকে বোঝায়। এর পূর্বে কৃষ্ণ সাগর, পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর। দানিউব, সাভা ও কুপা নদীগুলি অঞ্চলটির উত্তর সীমানা নির্ধারণ করেছে। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটির নাম এসেছে। বলকান অঞ্চলের আয়তন প্রায় ৫৫০,০০০ বর্গকিলোমিটার। এ অঞ্চলে প্রায় সাড়ে ৫ কোটি লোকের বাস।
ঐতিহাসিকভাবে বলকান ছিল উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অংশটি।
নিচের দেশগুলিকে বলকান অঞ্চলের অন্তর্গত বলে মনে করা হয়:
- আলবেনিয়া
- বসনিয়া ও হার্জেগোভিনা
- বুলগেরিয়া
- ক্রোয়েশিয়া
- মন্টেনিগ্রো
- গ্রিস
- ম্যাসিডোনিয়া
- সার্বিয়া
- তুরস্ক; কেবল ইউরোপীয় অংশটি, যার ঐতিহাসিক নাম রুমেলিয়া।
এছাড়া নিচের দেশগুলিকে কখনো কখনো বলকানের অন্তর্গত ধরা হয়: