ফোরট্রান
|
The Fortran Automatic Coding System for the IBM 704 (১৫ই অক্টোবর, ১৯৫৬), ফোরট্রানের প্রথম প্রোগ্রামার রেফারেন্স ম্যানুয়াল
|
|
| প্যারাডাইম: | বহু-প্যারাডাইম: পদ্ধতিমূলক, নির্দেশমূলক, সাংগঠনিক, বস্তু-সংশ্লিষ্ট |
|---|---|
| যে বছর তৈরি করা হয়: | ১৯৫৭ |
| যিনি ডিজাইন করেছেন: | জন বাকাস |
| ডেভেলপার: | জনা বাকাস এবং আইবিএম |
| অধুনা প্রকাশ: | ফোরট্রান ২০০৩ / ২০০৩ |
| টাইপিং ডিসিপ্লিন: | কঠোর, স্থির |
| প্রধান বাস্তবায়ন সমূহ: | জিফোরট্রান, ওপেন ওয়াটকম, এক্সএল ফোরট্রান, এবং আরও অনেক |
| যাকে প্রভাবিত করেছে: | অ্যালগল ৫৮, পিএল/আই |
ফোরট্রান (ইংরেজি: Fortran) আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা। জন বাকাস ও অন্যান্যেরা আইবিএম-এ কর্মরত অবস্থায় ১৯৫০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন। ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলি হচ্ছে ফোরট্রান I, ফোরট্রান II, ফোরট্রান IV, ফোরট্রান ৭৭, এবং ফোরট্রান ৯০। এদের মধ্যে শেষের দুইটির বিবরণ অ্যানসাই মান আকারে প্রকাশিত হয়েছে। ফোরট্রান ৭৭-ই সবচেয়ে বেশি প্রচলিত। তবে ফোরট্রান ৯০-এ ভাষাটির ব্যাপক সংস্কার করা হয়েছে; এতে পুনরাবৃত্তি, পয়েন্টার, নতুন নিয়ন্ত্রণ সংগঠন, এবং অনেক নতুন অ্যারে অপারেশন যোগ করা হয়েছে।
ফোরট্রানের একটি বিনামূল্য বাস্তবায়ন ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন সরবরাহ করছে।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
ব্যাবহার [সম্পাদনা]
ফোরট্রান দিয়ে অসংখ্য গাণিতিকি হিসাব সহজেই করা যায়। শিক্ষা, ব্যাংকিং, ব্যাবসা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনীয় হিসাব ও পরিকল্পনা করার জন্যে প্রয়োজনীয় হিসাব করা যাবে এটি দিয়ে। এছাড়া ভিডিও গেম প্রোগ্রামিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিভিন্ন বৈজ্ঞানিক ও সামরিক খাতে ও গবেষণার কাজেও ফোরট্রান ব্যাবহৃত হয়েছে।[১] ফোরট্রান দিয়ে ইন্জিনিয়ারিং হিসাব-নিকাশও করা যায়। [২]
ক্যারেক্টার সেট [সম্পাদনা]
ফোরট্রান ৯৫ সংস্করণে রয়েছে ৮৬ টি অক্ষর। ০৩ ভার্সনে মোট অক্ষর ৯৭ টি। ফোরট্রান কেইস-সেন্সেটিভ নয়। তারমানে আপারকেইস ও লোয়ারকেইস বর্ণে (ইংরেজি বড় ও ছোট হাতের) কোন পার্থক্য নেই।[৩]
|
সারণি: ফোরট্রান ক্যারেক্টার[৪] |
||
|
প্রতিকের সংখ্যা |
ধরণ
|
মান
|
|
২৬
|
বড় হাতের ইংরেজি |
A-Z
|
|
২৬
|
ছোট হাতের ইংরেজি |
a-z
|
|
১০
|
0-9
|
|
|
০১
|
আন্ডারস্কোর
|
_
|
|
০৫
|
গাণিতিক প্রতিক |
+ - * / **
|
|
১৭
|
বিবিধ প্রতিক |
().=, ’ ”$:!%&;< >? blank
|
|
১১
|
’০৩ ভার্সনে বাড়তি |
~ \[]`^{}I #@
|