ফিল নেভিল
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: ফিল নেভিল – সংবাদ, বই, গবেষণাপত্র) |
| ফিল নেভিল | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ফিলিপ জন নেভিল | ||
| জন্ম | ২১ জানুয়ারি, ১৯৭৭ | ||
| জন্ম স্থান | বারি, ইংল্যান্ড | ||
| মাঠে অবস্থান | ডিফেন্ডার, মিডফিল্ডার | ||
| ক্লাবের তথ্য | |||
| বর্তমান ক্লাব | এভারটন(অধিনায়ক) | ||
| জার্সি নম্বর | ১৮ | ||
| তারূণ্যের কর্মজীবন | |||
| ?-১৯৯৪ | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
| বলিষ্ঠ কর্মজীবন* | |||
| বছর | দল | উপস্থিতি (গোল)† |
|
| ১৯৯৪-২০০৫ ২০০৫- |
ম্যানচেস্টার ইউনাইটেড এভারটন |
২৬৩ (৫) ৬৯ (১) |
|
| জাতীয় দল‡ | |||
| ১৯৯৬- | ইংল্যান্ড | ৫৬ (০) | |
| * পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং তারিখ অনুযায়ী সঠিক ১১:০৩, ১৩ এপ্রিল ২০০৭ (UTC)। |
|||
ফিলিপ জন "ফিল" নেভিল (জন্ম জানুয়ারি ২১, ১৯৭৭, বারি, গ্রেটার ম্যানচেস্টার) একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি তার খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময় ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন। এ দলে তিনি তরুণ বয়েসে ঢুকেছিলেন তবে বর্তমানে তিনি এভারটনের পক্ষে খেলেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান অধিনায়ক গ্যারি নেভিলের ভাই এবং ইংল্যান্ড নেটবল খেলোয়াড় ট্রেসি নেভিলের জমজ।
বিভিন্নমুখী খেলোয়াড় ফিল নেভিল তার ইউনাইটেড জীবনেই বেশি সফল ছিলেন। তিনি ইউনাইটেডের হয়ে ৬টি প্রিমিয়ারশিপ, ৩টি এফএ কাপ এবং ১টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ জিতেছেন। তিনি রক্ষণভাগ অথবা মধ্যমাঠে খেলতে সক্ষম তবে অধিকাংশ সময় তিনি ডান-পেয়ে হওয়া সত্ত্বেও বাম- পেয়ে ফুল-ব্যাক হিসেবে খেলেছেন। তবে কোন অবস্থানে তিনি বেশি দক্ষ তা তার খেলোয়াড়ী জীবনে বোঝা মুশকিল। ইউনাইটেডে শেষ দুই বছর তিনি মিডফিল্ডার হিসেবে খেলেছেন এবং সেই অবস্থানে এখনো এভারটনে খেলছেন।
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Philip Neville |