প্রেমচাঁদ রায়চাঁদ
প্রেমচাঁদ রায়চাঁদ (জন্ম: ১৮৩১ - মৃত্যু: জুলাই ১৯১৮) (ইংরেজি: Premchand Raichand) একজন প্রসিদ্ধ ভারতীয় ব্যবসায়ী এবং দানবীর ।
তাঁর আদি নিবাস ছিল গুজরাটের সুরাটে । তাঁর বাবার নাম রায়চাঁদ দীপচাঁদ । তিনি মাত্র ১৬ বছর বয়েসে বাবার ব্যবসায় যোগ দেন । তুলো আর আফিমের ব্যবসা করেন । আমেরিকার স্বাধীনতা যুদ্ধের (১৮৬১-১৮৬৫) আগে ব্রিটেনে তুলো আমদানি হত প্রধানত আমেরিকা থেকে, যুদ্ধের সময় ভারতীয় তুলোর চাহিদা অনেক বেড়ে যায় ।[১] এই সময়ে বোম্বাই ও আমেদাবাদ শহরে অনেকগুলি তুলোর ব্যবসার গোড়াপত্তন হয় । প্রেমচাঁদ রায়চাঁদ তুলোর ব্যবসা করে আর অন্য কোম্পানীর শেয়ার কেনাবেচা করে প্রচুর ধনসম্পত্তির মালিক হন ।[১] এসময়ে শেয়ার বাজারের ওপর অনেক দখল ছিল প্রেমচাঁদের, তবে ১৮৬৬ সালে শেয়ার বাজারের পতনে তাঁর ক্ষমতা ও সম্পত্তির অবনমন হয় ।[১]
সারা জীবনে তিনি প্রায় ৬০ লক্ষ টাকা দান করেছেন । তাঁর দেওয়া ২ লক্ষ টাকার সুদ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় কৃতী ছাত্রদের প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি নামের গবেষণা বৃত্তি দেয় । ১৮৬৮ খ্রিস্টাব্দে এই বৃত্তি প্রথম দেওয়া হয়েছিল । [২] মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি বোম্বাই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও ক্লক টাওয়ার নির্মাণ করে দেন ।[৩]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ Anjali Desai (২০০৭). India Guide Gujarat. India Guide Publications. পৃ: p.২৭. আইএসবিএন 0978951700.
- ↑ সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ ISBN 81-85626-65-0
- ↑ William Eleroy Curtis (২০০৪). Modern India. Kessinger Publishing. পৃ: p. ১৫. আইএসবিএন 1419134760. http://books.google.co.in/books?id=GG6utcSebaoC.