পসেইডন
-
এই শিরোনামের অন্য ব্যবহারের জন্য, দেখুন পসেইডন (দ্ব্যর্থতা নিরসন)।
| পসেইডন | |
|---|---|
কোপেনহেগেন বন্দরে পসেইডনের মূর্তি |
|
| সমুদ্র, ঝড়, ভূমিকম্প ও অশ্বের দেবতা | |
| অধিষ্ঠান | সমুদ্র |
| প্রতীক | ত্রিশূল, মাছ, ডলফিন, ঘোড়া ও ষাঁড় |
| প্রণয়ী/দাম্পত্যসঙ্গী | অ্যাম্ফিত্রিতি |
| পিতামাতা | ক্রোনাস ও রিয়া |
| ভ্রাতাভগিনী | হেডিস, ডিমিটার, হেস্টিয়া, হেরা, জিউস |
| সন্তানাদি | থেসিউস, ট্রিটন, পলিফেমাস |
| তুলনীয় রোমান দেবতা | নেপচুন |
পসেইডন (গ্রিক: Ποσειδῶν, লাতিন: Neptūnus) ছিলেন গ্রিক পুরাণের সমুদ্র, ঝড় ও ভূমিকম্পের দেবতা। এট্রুস্ক্যান পুরাণের সমুদ্রদেব নেথুনস ও তাঁর রোমান পুরাণের সমুদ্রদেবতা নেপচুন (নেপচুনের নামকরণ হয়েছে নেথুনসের নামানুসারে) – উভয়েই পসেইডনের সমতুল্য। লিনিয়ার বি লিপি থেকে জানা যায়, পিলোস ও থিবসে প্রাক-অলিম্পিয়ান ব্রোঞ্জযুগেও পসেইডনের পূজা প্রচলিত ছিল। পরে তাঁকে জিউস ও হেডিসের ভাইয়ের রূপে অলিম্পিয়ান দেবমণ্ডলীর অন্তর্ভুক্ত করা হয়। পসেইডনের সন্তানাদি অনেক। এথেন্স নগরের অধিকার দখলের প্রতিযোগিতায় তিনি অ্যাথেনার কাছে পরাস্ত হন। কিন্তু তাঁকে অন্যান্য অনেক হেলেনিক শহরের রক্ষাকর্তা মনে করা হত। পসেইডনের নামে একটি হোমারীয় স্তোত্র পাওয়া যায়।
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Poseidon |
- Walter Burkert, Greek Religion (1977) 1985.
- GML Poseidon
- Theoi.com: Poseidon
- The story of Poseidon and Pelops
- Gods found in Mycenaean Greece; a table drawn up from Michael Ventris and John Chadwick, Documents in Mycenaean Greek second edition (Cambridge 1973)
Jenks, Kathleen (April 2003). Mythic themes clustered around Poseidon/Neptune. প্রকাশক: Myth*ing links. http://www.mythinglinks.org/euro~west~greece~Poseidon.html। সংগৃহীত হয়েছে: 13 January 2007.
টেমপ্লেট:Greek myth (aquatic olympian)
| এই পুরাণ বিষয়ক নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
| বারো অলিম্পিয়ান |
| জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতে | আথেনা | আপোল্লো | আর্তেমিস | আরেস | হেফাইস্তুস | হার্মিস | ডায়োনিসাস |