প্যারিস মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্যারিস মসজিদ

প্যারিস মসজিদের মিনার

প্রাথমিক তথ্য
অবস্থান প্যারিস
 ফ্রান্স
ভৌগলিক স্থানাঙ্ক 48°50′31″N 2°21′18″E / 48.84194°উ 2.355°পূ / 48.84194; 2.355
ধর্মীয় সংশ্লিষ্টতা ইসলাম
ওয়েবসাইট www.mosquee-de-paris.org/
স্থাপত্যের বিবরণ
স্থাপত্যের ধরন মসজিদ
স্থাপত্যের স্টাইল মুদেজার ধাঁচ
নির্মাণ সম্পন্ন ১৯২৬
বিশেষ উল্লেখ
মিনার(সমূহ)
মিনার উচ্চতা ৩৩ মিটার

প্যারিস মসজিদ বা গ্রঁত মস্কে দ্য পারি (ফরাসি: Grande Mosquée de Paris, "প্যারিসের বিরাট মসজিদ") ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের ৫ম আরোঁদিস্‌মঁ-তে অবস্থিত একটি মসজিদ। ১ম বিশ্বযুদ্ধের পরে ফরাসি সাম্রাজ্যের অধীনস্থ উপনিবেশগুলির যেসব মুসলমান বন্দুকচালক (ফরাসি ভাষায় Tirailleur) জার্মানির বিরুদ্ধে লড়েছিল, তাদের সম্মান জানাতে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি মুদেজার বা মুদেহার ধাঁচে বানানো। এর মিনার ৩৩ মিটার উঁচু। রাষ্ট্রপতি গাস্তোঁ দুমের্গ ১৯২৬ সালের ১৫ই জুলাই এটির উদ্বোধন করেন। আহমাদ আল-আলাউই নামের এক আলজেরীয় সুফি মুসলমান এবং দারকাওয়া নামের সুফিবাদের প্রবক্তা সেদিন নামাজের ইমামতি করেন। বর্তমানে মুফতি দালিল বুবাকর মসজিদটির ইমাম।

গ্যালারি [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]