নাগা মরিচ
| নাগা মরিচ (Naga jolokia chili) | |
|---|---|
| তরতাজা নাগা মরিচ | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| (unranked): | Angiosperms |
| (unranked): | Eudicots |
| (unranked): | Asterids |
| বর্গ: | Solanales |
| পরিবার: | Solanaceae |
| গণ: | Capsicum |
| প্রজাতি: | C. chinense, C. frutescens |
| Subspecies: | C. c. cultivar Naga Jolokia |
| Trinomial name | |
| Capsicum chinense 'Naga Jolokia |
|
নাগা মরিচ, মরিচের একটি প্রজাতি, যা প্রচণ্ড ঝালের কারণে সমধিক পরিচিত। অন্যান্য আরো বহু নামে পরিচিত হলেও কখনও কখনও ভূত জলোকিয়া নামেও পরিচিত। পাশ্চাত্যের গণমাধ্যমে একে অনেক সময়ই, হয়তো ভুল করে[১], ভূত মরিচ বলা হয়ে থাকে এর প্রচণ্ড ঝালের কারণে।[২][৩][৪] স্কোভিল (Scoville: ঝাল পরিমাপের মানদণ্ড) অনুযায়ী এর মান ১০+++।
নাগা মরিচ হলো এশিয়ার বাংলাদেশ এবং নিকটবর্তী ভারতের উত্তর-পূর্বাংশের আসাম রাজ্যের হাইব্রিড বা মিশ্র প্রজাতি।[৫][৬] এটি ভারতের আসাম, নাগাল্যান্ড ও মণিপুরে, এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে জন্মায়। এটি শ্রীলঙ্কার গ্রামাঞ্চলেও জন্মায়, যেখানে এটি নাই মিরিচ (Nai Mirris: Cobra Chilli) নামে পরিচিত। প্রথমদিকে এটা একটা সন্দেহ ছিলো যে, নাগা কি Capsicum frutescens[৭] নাকি Capsicum chinense মরিচ, কিন্তু পরবর্তিতে ডিএনএ পরীক্ষা নিশ্চিত করে যে, এটি একটি দ্বিপ্রজাতির মধ্যকার মিশ্র প্রজাতি, অধিকাংশ ক্ষেত্রে C. chinense গোত্রের, যাতে কিছুটা C. frutescens জিন রয়েছে।[৮] ২০০৭ খ্রিস্টাব্দে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস নাগা মরিচকে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে স্বীকৃতি দেয়, যা টবাসকো সস (Tabasco sauce) থেকে ৪০১.৫ গুণ বেশি ঝাল।[৯]
বিভিন্ন নাম [সম্পাদনা]
বাংলাদেশে এই মরিচকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। সিলেট অঞ্চলে একে নাগা মরিচ বলা হলেও [{ঢাকা]]সহ অন্যান্য অনেক স্থানে একে বোম্বাই মরিচও বলা হয়ে থাকে।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "The Asian Age - Enjoy the difference"। www.asianage.com। সংগৃহীত 2010-01-21।
- ↑ "''Ghost Chili'' Scares Off Elephants"। News.nationalgeographic.com। সংগৃহীত 2010-04-11।
- ↑ http://news.google.com/newspapers?id=LJYeAAAAIBAJ&sjid=SIYEAAAAIBAJ&pg=6393,9014&dq=ghost-chili&hl=en
- ↑ Ritter, Peter (2007-02-22)। "6,000 Years of Red Hot Chili Peppers"। TIME। সংগৃহীত 2010-04-11।
- ↑ Shaline L. Lopez (2007)। "NMSU is home to the world's hottest chile pepper"। archived from the original on 2007-02-19। সংগৃহীত 2007-02-21।
- ↑ "'Ghost chile' burns away stomach ills - Diet & Nutrition - MSNBC.com:"। Associated Press। 2007। http://www.msnbc.msn.com/id/20058096/। সংগৃহীত 2007-08-05।
- ↑ Mathur R, et al. (2000)। "The hottest chile variety in India" (PDF)। Current Science 79 (3): 287–8। http://www.ias.ac.in/currsci/aug102000/scr974.pdf।
- ↑ Paul W. Bosland and Jit B. Baral (2007)। "'Bhut Jolokia'—The World's Hottest Known Chile Pepper is a Putative Naturally Occurring Interspecific Hybrid"। Horticultural Science 42 (2): 222–4। http://cahe.nmsu.edu/chilepepperinstitute/documents/bhutjolokia.pdf।
- ↑ "New World Champ - The World's Hottest Chile Pepper"। সংগৃহীত 2010-09-29।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |