দ্য লর্ড অফ দ্য রিংস চলচ্চিত্র ত্রয়ী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য লর্ড অফ দ্য রিংস চলচ্চিত্র ত্রয়ী (ইংরেজি ভাষায়: The Lord of the Rings film trilogy) বলতে পিটার জ্যাকসন পরিচালিত তিনটি চলচ্চিত্র কে বোঝায়। চলচ্চিত্র তিনটির প্রকৃত নাম হচ্ছে দ্য ফেলোশিপ অফ দ্য রিং, দ্য লর্ড অফ দ্য রিংস:দ্য টু টাওয়ার্স এবং দ্য লর্ড অফ দ্য রিংস:দ্য রিটার্ন অফ দ্য কিং। ইংরেজ ঔপন্যাসিক জে আর আর টোকিয়েন রচিত মহাকাব্যিক রূপকথার উপন্যাস দ্য লর্ড অফ দ্য রিংস অবলম্বনে এই চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে।