দ্য কালার পার্পল (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্য কালার পার্পল (ইংরেজি ভাষায়: The Color Purple) ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ইংরেজি ভাষার মার্কিন চলচ্চিত্র। পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গএলিস ওয়াকারের পুলিৎজার পুরস্কার বিজয়ী উপন্যাস দ্য কালার পার্পল অবলম্বনে নির্মিত হয়েছে এটি। কেলি নামের একটি নবীন আফ্রিকান-মার্কিন মেয়ের জীবনী ফুটিয়ে তোলার মাধ্যমে এতে বিংশ শতকের একেবারে প্রথম দিকে আফ্রিকান-মার্কিনদের মেয়েদের জীবনের সামগ্রিক অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে। দারিদ্র্য, বর্ণবাদ এবং লিঙ্গ বৈষম্য এই ছবির মূল প্রতিপাদ্য। দু'জন শক্তিশালী নারী সঙ্গীর সহায়তায় একসময় কেলির চরিত্রেও পরিবর্তন আসে, সে স্বনির্ভর ও শক্তিশালী হয়ে উঠে।

বহিঃসংযোগ [সম্পাদনা]