দাঁত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দাঁত মেরুদণ্ডী প্রাণীদের মুখে অবস্থিত একটি অঙ্গ। এটি খাদ্য চর্বণ ও কর্তনের (কাটা) কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ প্রাণীর দেহে দাঁতই হচ্ছে কঠিনতম অঙ্গ।

চিত্র:Label tooth.JPG
মানবদেহের বিভিন্ন ধরনের দাঁত


দাঁতের প্রকারভেদ
  • মোলার বা সাদা বাংলায় "কষ দাঁত": এটি খাদ্যকে চিবিয়ে পিষে ফেলার কাজে ব্যবহৃত হয়।
  • কার্নাসিয়াল Carnassial দাঁত ব্যবহৃত হয় খাদ্য কর্তনের কাজে। এটি কেবল শ্বাপদ (মাংসাশী) প্রাণীদের মধ্যে দেখা যায়।
  • প্রি-মোলার দাঁত মোলার দাঁতের মতই, কিন্তু আকারে ছোট, এবং অনেক সময় এদেরকে বাইকাস্পিডও বলা হয়।
  • শ্বদন্ত বা ক্যানাইন এটি খাদ্য ছিঁড়ে ফেলার কাজে ব্যবহৃত হয়। একে কাস্পিড দাঁতও বলা হয়ে থাকে
  • ছেদক দন্ত বা ইন্সিসর এটি খাদ্য ছেদনের কাজে ব্যবহৃত হয়


মানবদেহের দাঁতের লম্বচ্ছেদে বিভিন্ন অংশ দেখানো হয়েছে


দাঁতের অংশ

  • ক্রাউন বা মুকুট : এটি দাঁতের সেই অংশ যা মাড়ির ওপরে থাকে এবং আমরা দেখতে পাই।
  • রুট বা শিকড়: এটি দাঁতের সেই অংশ যা মাড়ি এবং হাড় দিয়ে আবৃত থাকে। দাঁতের শিকড়ের সংখ্যা এক থেকে চার পর্যন্ত হয়ে থাকে।

দাঁতের মুকুট ও শিকড়ের সংযোগস্থলকে নেক (Neck) বলা হয়; এটিও সাধারনত মাড়ি দিয়ে আবৃত থাকে।


দাঁতে উপস্থিত কলাসমূহ

এছাড়াও দাঁতের সিমেন্ট ও চোয়ালের মাঝখানে যে সূক্ষ ফাঁকা থাকে, সেখানে অগুনতি অতিসূক্ষ তন্তুসদৃশ লিগামেন্ট থাকে যাকে পেরিওডন্টাল টিস্যু বলে। দাঁতকে হাড়ের সাথে সংযুক্ত রাখাই এর প্রধান কাজ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন