ডেউয়া
| ডেউয়া | |
|---|---|
| ডেউয়া গাছ | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| (unranked): | Angiosperms |
| (unranked): | Eudicots |
| (unranked): | Rosids |
| বর্গ: | Rosales |
| পরিবার: | Moraceae |
| গোত্র: | Artocarpeae |
| গণ: | Artocarpus |
| প্রজাতি: | A. lacucha |
| দ্বিপদী নাম | |
| Artocarpus lacucha Buch.-Ham. |
|
ডেউয়া (ইংরেজি: Artocarpus lacucha) ('ঢেউয়া', 'ডেলোমাদার', 'ডেউফল' বা 'ঢেউফল') এক ধরনের অপ্রচলিত টক-মিষ্টি ফল। এর সংস্কৃত নাম 'লকুচ' ও হিন্দী নাম 'ডেহুয়া'।[১] ডেউয়া গাছের বৈজ্ঞানিক নাম Artocarpus lacucha বা Artocarpus lakoocha Roxb. এবং ইংরেজি নাম 'Monkey Jack' (থাই: มะหาด)। এটি মোরাসিই পরিবারভুক্ত ক্রান্তীয় চিরসবুজ বৃক্ষ।[২] এটি ভারতীয় উপমহাদেশের সর্বত্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রচুর জন্মে। এর কাঠ বেশ উন্নতমানের। এর ফল সুস্বাদু এবং উপকারী।[৩]
পরিচ্ছেদসমূহ |
বর্ণনা [সম্পাদনা]
ডেউয়া গাছ বহু শাখা-প্রশাখা বিশিষ্ট, বড় আকারের বৃক্ষ। প্রায় ২০-২৫ ফুট উঁচু হয়, এর ছাল ধূসর-বাদামী রঙের। গাছের ভেতর সাদাটে কষ বা আঠা থাকে। এর পাতা ৬-১২ ইঞ্চি লম্বা ও ৪-৭ ইঞ্চি চওড়া হয়, যা অনেকটা কাকডুমুরের (Ficus hispida) পাতার ন্যায়, তবে আকারে সামান্য বড়। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা। স্ত্রী ফুল আকারে বড়, বোঁটা ছোট ও মসৃণ। এ ফুলে পাঁপড়ি নেই, ছোট গুটির মত। স্ত্রী ফুল থেকে ফল হয়। ফল কাঁঠালের ন্যায় যৌগিক বা গুচ্ছফল। বহিরাবরন অসমান। কাঁচা ফল সবুজ, পাকলে বহিরাবরণ হলুদ। ভিতরের শাঁস লালচে হলুদ। ফলের ভেতরে থাকে কাঁঠালের ছোট কোয়ার (কোষের) মত কোয়া এবং তার প্রতিটির মধ্যে একটি করে বীজ থাকে। সাধারনতঃ মার্চ মাসে ফুল আসে এবং আগষ্ট মাসের দিকে ফল পাকতে শুরু করে। গাছ রোপনের উপযুক্ত সময় বর্ষাকাল। [৪]
অন্যান্য ভাষায় নাম [সম্পাদনা]
• ইংরেজি: Lakoocha, Monkey Jack • হিন্দি: लकूचा Lakoocha, लकूच Lakooch, लकूची Lakoochi, badahara, बढ़ल Barhal, Dahu, Dahua • মনিপুরী: হৰীকোকথোঙ Harikokthong • মারাঠী: बढहर Badhar, Kshudraphanas, phala • তামিল: ilagusam, irappala, solaippakku, tinippalavu • মালায়ালাম: chimpa, lakucham, pulinjakka • কানাড়া: esuluhuli, lakucha, otehuli, vatehuli • বাংলা: Dephal, Dahu, Deua • উড়িয়া: Lakoocha • উর্দু: Theitat • অসমীয়: Bohot • সংস্কৃত: ऐरावत Airawata, Amlaka, Dahu, Dridhavalkala, Granthimatphala • নেপালী: बढहर Badhar [৫]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Artocarpus lakoocha |
| উইকিপ্রজাতির সম্পর্কিত তথ্যে রয়েছে: Artocarpus lacucha |