টাইমস স্কয়ার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(টাইম্স স্কয়ার থেকে ঘুরে এসেছে)
টাইম্স স্কয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটান বরোতে অবস্থিত একটি চত্ত্বর। এই এলাকাটি রঙ বেরঙের বৈদ্যুতিক আলোকসজ্জ্বা ও সাইনবোর্ডের কারণে বিখ্যাত। প্রতিবছর এখানে জাঁক জমকের সাথে খ্রিস্টীয় নববর্ষ উদযাপিত হয়ে থাকে।
[সম্পাদনা] অবস্থান
টাইম্স স্কয়ারের অবস্থান ম্যানহাটানের মধ্যবর্তী অংশের পশ্চিম দিকে। এর সীমানা হলো পূর্বে ৬ষ্ঠ অ্যাভিনিউ, পশ্চিমে ৮ম অ্যাভিনিউ, উত্তরে হলো পশ্চিম ৫৩তম স্ট্রিট, এবং দক্ষিণে হলো পশ্চিম ৪০তম স্ট্রিট।