জ্যাকুইলিন বিসেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৮৯ সালে একাডেমি পুরস্কারের লাল গালিচায় বিসেট
জন্ম নাম উইনিফ্রেড জ্যাকুইলিন ফ্রেইজার-বিসেট
জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৪৪ (1944-09-13) (বয়স ৬৭)
জন্মস্থান ওয়েইব্রিজ, সারে, যুক্তরাজ্য
পেশা অভিনেত্রী
কার্যকাল ১৯৬৫ – বর্তমান

জ্যাকুইলিন বিসেট (ইংরেজি ভাষায়: Jacqueline Bisset) (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯৪৪) একজন ব্রিটিশ অভিনেত্রী। তিনি চারবার গোল্ডেন গ্লোব পুরস্কার ও একবার এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে আছে, বুল্লিট (১৯৬৮), এয়ারপোর্ট (১৯৭০), দ্য ডিপ (১৯৭৭), এবং ক্লাস (১৯৮৩)। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে দেখা যাচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ২০০৬ সালে কয়েকবার দেখা গেছে এফএক্স টেলিভিশন চ্যানেলের ধারাবাহিক নিপ/ট্রাক-এ।

[সম্পাদনা] প্রাথমিক জীবন ও পরিবার

যুক্তরাজ্যের সারে জেলার, ওয়েইবার্গে বিসেটের জন্ম। তাঁর জন্ম নাম ছিলো উইনিফ্রেড জ্যাকুইলিন ফ্রেইজার-বিসেট। তাঁর মা আর্লেট আলাক্সান্ডার পেশায় ছিলেন একজন আইনজীবি, বাবা ম্যাক্স ফ্রেইজার বিসেট ছিলেন একজন চিকিৎসক।[১] বার্কশায়ারের টাইলহার্স্টে তিনি বেড়ে ওঠেন। বিসেটের বাবা ছিলেন স্কটিশ ও মা ছিলেন একাধারে ফরাসি ও ইংরেজ বংশদ্ভূত।[২][৩] [দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] বিসেটের মা জার্মানদের কাছ থেকে বাঁচার উদ্দেশ্যে ব্রিটিশ সেনাবাহিনী যানের সাথে সাইকেলে করে ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসেন।[৪] ম্যাক্স ফ্রেইজার বিসেট নামে বিসেটের এক ভাই আছে। মায়ের শিক্ষাদানের কারণে বিসেট জড়তাহীনভাবে ফরাসি ভাষায় কথা বলতে পারেন। তিনি লন্ডনের একটি ফরাসি মাধ্যমের স্কুল লাইসি ফ্রনসোঁয়া চার্লস দ্য গ্যালে-তে পড়াশোনা করেছেন। বিসেট যখন কিশোরী, তখন তাঁর মা'র মাল্টিপল স্কেলেরোসিস রোগ ধরা পড়ে। ২৮ বছর সংসার জীবনের পর, ১৯৬৮ সালে বিসেটের মা-বাবার বিবাহবিচ্ছেদ ঘটে।[৪] এরপর বিসেট তাঁর মাকে সাহায্য করার জন্য মায়ের কাছে চলে যান। তিনি ব্যালে নৃত্যের পাঠ নেওয়া শুরু করেন, এবং এই পাঠগ্রহণের খরচ যোগাতে ফ্যাশন মডেলিং শুরু করেন। ব্রেইন টিউমার-এ আক্রান্ত হয়ে ১৯৮২ সালে ৭১ বছর বয়সে বিসেটের বাবার মৃত্যু হয়, এবং তাঁর মায়ের মৃত্যু হয় ১৯৯৯ সালে।[৫]

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ