জন অ্যাডওয়ার্ড গ্রে
| জন অ্যাডওয়ার্ড গ্রে | |
|---|---|
| জন্ম | ১২ ফেব্রুয়ারি, ১৮০০ ওয়ালসল |
| মৃত্যু | ৭ মার্চ, ১৮৭৫ (৭৫ বছর) |
| জাতীয়তা | ব্রিটিশ |
| ক্ষেত্র | প্রাণীবিজ্ঞান |
| প্রতিষ্ঠান | ব্রিটিশ মিউজিয়াম |
| স্বাক্ষর |
|
জন অ্যাডওয়ার্ড গ্রে (ইংরেজি: John Edward Gray) (১২ ফেব্রুয়ারি, ১৮০০ - ৭ মার্চ, ১৮৭৫) একজন বৃটিশ প্রাণীবিজ্ঞানী ও প্রকৃতিবিদ। তিনি আরেক স্বনামধন্য প্রকৃতিবিদ জর্জ রবার্ট গ্রে'র বড় ভাই এবং উদ্ভিদবিদ স্যামুয়েল ফ্রেডরিক গ্রে'র (১৭৬৬–১৮২৮) পুত্র।
১৮৪০ থেকে ১৮ ৭৪ পর্যন্ত গ্রে লন্ডনের বৃটিশ মিউজিয়ামে প্রাণীবিজ্ঞান বিভাগের কিপার হিসেবে কর্মরত ছিলেন। মিউজিয়ামের সংগ্রহ নিয়ে অসংখ্য ক্যাটালগ রচনা করেন। এসব ক্যাটালগে প্রচুর জীব সম্পর্কে সামগ্রিক বর্ণনা এবং নতুন নতুন প্রজাতি সম্পর্কিত বর্ণনা ছিল। জাদুঘরের জীববৈজ্ঞানিক সংগ্রহকে বিশ্বের অন্যতম সেরা সংগ্রহ হিসেবে গড়ে তুলতে তিনি সারাজীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। ১৮৩৩ সালে তিনি লন্ডনের রয়েল এনটমোলজিস্টস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
জীবনী [সম্পাদনা]
গ্রে ১৮০০ সালের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের ওয়ালসলে জন্মগ্রহণ করেন। জন্মের কিছুদিন পর তাঁর পরিবার লন্ডনে স্থায়ী হয়। সেখানে তিনি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। The Natural Arrangement of British Plants (১৮২১) রচনায় তিনি তাঁর পিতাকে সহায়তা করেন। একসময় উদ্ভিদবিজ্ঞান থেকে প্রাণীবিজ্ঞানে তিনি মনোনিবেশ করেন। মাত্র ১৫ বছর বয়সে স্বেচ্ছাসেবী হিসেবে তিনি ব্রিটিশ মিউজিয়ামের জন্য পতঙ্গের নমুনা সংগ্রহ করা শুরু করেন। ১৮২৪ সালে জাদুঘরের প্রাণীবিজ্ঞান বিভাগে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। প্রাথমিক দিকে তাঁর কাজ ছিল সরীসৃপের তালিকা তৈরিতে জন জর্জ চিল্ড্রেনকে সহায়তা করা। ১৮৪০ সালে চিল্ড্রেনের জায়গায় বিভাগের কিপার হিসেবে তিনি স্থলাভিষিক্ত হন এবং পরবর্তী ৩৫ বছর কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে এক হাজারের মত পেপার প্রকাশিত হয়েছিল। তিনি অসংখ্য সামুদ্রিক স্তন্যপায়ীর গোত্র, উপগোত্র, গণ ও প্রজাতির নামকরণ করে।[১]
অ্যাডওয়ার্ড গ্রে প্রচুর সামুদ্রিক শামুকের বৈজ্ঞানিক নামকরণ করেন। তাঁর সম্মানে দেশি কানিবকের বৈজ্ঞানিক নাম Ardeola grayii রাখা হয়েছে।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Kenney, Robert D (2009). Perrin, William F.; Wursig, Bernd; Thewissen, J. G. M. eds. Encyclopedia of Marine Mammals (2 ed.). 30 Corporate Drive, Burlington Ma. 01803: Academic Press. পৃ: 963. আইএসবিএন 978-0-12-373553-9. http://www.elsevier.com/wps/find/bookdescription.cws_home/716899/description#description.
বহিঃসংযোগ [সম্পাদনা]
- John Edward Gray, the Indian Pond Heron and Walsall (RSPB Walsall Local Group)
- works by J. E. Gray on Internet Archive.
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: জন অ্যাডওয়ার্ড গ্রে |
| এই পক্ষীবিদ বিষয়ক নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- Articles containing explicitly cited English language text
- পক্ষীবিদ বিষয়ক অসম্পূর্ণ নিবন্ধ
- ১৮০০-এ জন্ম
- ১৮৭৫-এ মৃত্যু
- ওয়ালসোলের মানুষ
- ব্রিটিশ পক্ষিবিজ্ঞানী
- ব্রিটিশ প্রাণিবিজ্ঞানী
- রয়েল সোসাইটির ফেলোগণ
- ব্রিটিশ ডাকটিকের্ট সংগ্রহকারী
- ডাকটিকেট সংগ্রহ সংক্রান্ত সাহিত্য
- ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কর্মকর্তা
- British herpetologists
- পক্ষীবিদ