গোল মরিচ
| Black pepper / গোল মরিচ | |
|---|---|
| কাঁচা গোলমরিচ ফল সহ গোল মরিচ গাছ। | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| (unranked): | Angiosperms |
| (unranked): | Magnoliids |
| বর্গ: | Piperales |
| পরিবার: | Piperaceae |
| গণ: | Piper |
| প্রজাতি: | P. nigrum |
| দ্বিপদী নাম | |
| Piper nigrum L.[১] |
|
গোল মরিচ (Piper nigrum) Piperaceae গোত্রের একটি লতাজাতীয় উদ্ভিদ, যার ফলকে শুকিয়ে মসলা হিসাবে ব্যবহার করা হয়। গোল মরিচ ফলটি গোলাকার, ৫ মিলিমিটার ব্যাসের, এবং পাকা অবস্থায় গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। এর মধ্যে ১টি মাত্র বিচি থাকে।
গোল মরিচ গাছের আদি উৎস দক্ষিণ ভারত। পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় এলাকায় এটির চাষ হয়ে থাকে।
গোল মরিচের গুঁড়া পশ্চিমা (ইউরোপীয়) খাদ্যে মসলা হিসাবে ব্যবহার করা হয় প্রাচীন কাল থেকে। তবে ভারত বর্ষের মসলাধিক্য রান্নায় এটির ব্যবহার প্রচুর। এছাড়া ঔষধী গুণাগুণের জন্যেও এটি সমাদৃত। গোল মরিচে পাইপারিন (piperine) নামের রাসায়নিক উপাদান রয়েছে, যা থেকে এর ঝাঁঝালো স্বাদটি এসেছে।
গোল মরিচের ইংরেজি নাম Black pepper। এর Pepper শব্দটি এসেছে সংস্কৃত ভাষার "পিপালী" শব্দ থেকে, যার অর্থ দীর্ঘ মরিচ। এখান থেকে উদ্ভুত হয়েছে লাতিন ভাষার piper যা মরিচ ও গোল মরিচ দুটোকেই বোঝানোর জন্য রোমানরা ব্যবহার করতো।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Piper nigrum information from NPGS/GRIN"। www.ars-grin.gov। সংগৃহীত 2008-03-02।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: গোল মরিচ |
| উইকিবইয়ের রান্নার বইগুলোতে নিম্নের বস্তুটির ওপর রেসিপি রয়েছে: |
- গোল মরিচের পুষ্টিমান
- "Black Pepper" from Plant Cultures, a collaboration between NYKRIS and Kew Gardens
- গোল মরিচের রাসায়নিক উপাদান (Dr. Duke's Databases)