গিডিয়ন সানবেক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গিডিয়ন সানবেক
Gideon Sundback.jpg
গিডিয়ন সানবেক
জন্ম অটো ফ্রেড্রিক গিডিয়ন সানবেক
এপ্রিল ২৪, ১৮৮০
Ödestugu Parish, Jönköping County, স্মলান্দ, সুইডেন
মৃত্যু জুন ২১, ১৯৫৪ (৭৪ বছর)
মিডভিল, পেনসিলভ্যানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধি Greendale cemetery
জাতীয়তা সুয়েডীয়-আমেরিকান
পেশা ব্যবসায়ী
যে জন্য পরিচিত চেইনের উন্নয়ন
দাম্পত্য সঙ্গী এলভারা এরোনসোন(১৯০৯ সালে বিয়ে করেন)
পিতা-মাতা ইয়োনাস অটো মাগনুসন সানবেক এবং ক্রিস্টিনা ক্যারোলিনা ক্লাসডোটার

গিডিয়ন সানবেক বা অটো ফ্রেড্রিক গিডিয়ন সানবেক (জন্ম: ২৪শে এপ্রিল, ১৮৮০-মৃত্যু: ২১শে জুন, ১৯৫৪) ছিল একজন সুয়েডীয়-আমেরিকান তড়িৎ প্রকৌশলী। তিনি ১৯১৭ সালে চেইন উন্নয়নের জন্য অতি পরিচিত।[১]

পরিচ্ছেদসমূহ

প্রাথমিক জীবন [সম্পাদনা]

অটো ফ্রেড্রিক গিডিয়ন সানবেক সুইডেনের, স্মলান্দের, ইয়নসোপিং কাউন্টির, ওদেস্টগা প্যারিশের, সোনাপ ফ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন ইয়োনাস অটো মাগনুসন সানবেক, একটি সমৃদ্ধ কৃষক এবং তার স্ত্রী ক্রিস্টিনা ক্যারোলিনা ক্লাসডোটারের ছেলে। সুইডেনে তিনি পড়াশুনা শেষ করে, জার্মানির বিঙ্গেন আম রাইনের পলিটেকনিক স্কুলে পড়াশুনা শুরু করেন। ১৯০৩ সালে প্রকৌশলী পরীক্ষায় অংশ গ্রহণ করেন এবং ১৯০৫ সালে তিনি দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান।[২][৩]

পারিবারিক জীবন [সম্পাদনা]

তিনি ১৯০৯ সালে, এলভারা এরোনসোনকে বিয়ে করেন। তার একটি মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে, নাম পিটার আরোনসোন।

উত্তরাধিকার [সম্পাদনা]

২০০৬ সালে, গিডিয়ন সানবেকে ন্যাশনাল ইনভেন্টেস হল অব ফেম এর সম্মানের অন্তর্ভুক্ত করা হয়, তার চেইন উন্নয়ন কাজের জন্য।[৪][৫] ২৪শে এপ্রিল, ২০১২ সালের গিডিয়ন সানবেকের ১৩২তম জন্ম বার্ষিকীতে গুগল তার হোমপেজের গুগল লোগো চেইনের গুগল ডুডলে পরিবর্তন করেছে। যখন চেইনটিকে খোলা হয়, তখন গিডিয়ন সানবেকের অনুসন্ধানের পাতাটি চলে আসে।[৬]

১৯১৭ পেটেণ্ট [সম্পাদনা]

সানবেকের মার্কিন পেটেন্ট ১২,১৯,৮৮১  (১৯১৪ সালে বাজারে, ১৯১৭ সালে প্রকাশ করা হয়):

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]