গাস্তোঁ পারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাস্তোঁ পারি

গাস্তোঁ পারি (ফরাসি ভাষায়: Gaston Paris) (৯ই আগস্ট, ১৮৩৯, আভনে, ফ্রান্স৬ই মার্চ, ১৯০৩, কান, ফ্রান্স) তাঁর সমসাময়িককালের সর্বশ্রেষ্ঠ ফরাসি সাংস্কৃতিক ভাষাতাত্ত্বিক (philologist)।

পারি একাধিক জার্মান বিশ্ববিদ্যালয় ও প্যারিসের একোল দে শার্ত-এ শিক্ষালাভ করেন এবং পিতার উত্তরসূরী হিসেবে কোলেজ দ্য ফ্রঁস-এ ফরাসি মধ্যযুগীয় সাহিত্যের অধ্যাপক হিসেবে কাজ করেন। রভু (Revue) নামক সমালোচনা ম্যাগাজিনের তিনি ছিলেন একজন প্রতিষ্ঠাতা ও পরিচালক। এছাড়া তিনি রোমানিয়া নামের ফরাসি সাংস্কৃতিক ভাষাতত্ত্বের উপর নেতৃস্থানীয় গবেষণা পত্রিকারও প্রতিষ্ঠাতা-পরিচালক ছিলেন।

কেবল গভীর পাণ্ডিত্য ও দৃষ্টান্তমূলক অনুপুঙ্খতার জন্যই নয়, গবেষণার বিষয়গুলিকে জনসাধারণের উপযোগী করে প্রকাশ করার জন্যও পারি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ১৮৭৬ সালে আকাদেমি দেজাঁস্ক্রিপসিওঁ এবং ১৮৯৬ সালে আকাদেমি ফ্রঁসেজের সদস্যপদ লাভ করেন।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ