গাড়ি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গাড়ী থেকে ঘুরে এসেছে)
গাড়ি, মোটর গাড়ি বা অটোমোবাইল (ইংরেজি: Automobile) হচ্ছে চাকাযুক্ত এক প্রকার মোটরযান, যা যাত্রী পরিবহণে ব্যবহৃত হয়। এটি যাত্রী পরিবহণের সাথে সাথে নিজের ইঞ্জিনও পরিবহণ করে। গাড়ি সংজ্ঞার্থে ব্যবহৃত বেশিরভাগ যান রাস্তায় চলার জন্য তৈরি করা হয়, সাধারণত এক থেকে আট জন মানুষ বহন করতে পারে ও চাকার পরিমাণ থাকে চার। এটি মালপত্র পরিবহণের তুলনায় মূলত মানুষ বা যাত্রী পরিবহণের জন্যই তৈরি করা হয়।[১]
বিশ্বব্যাপী প্রায় ৬০ কোটি যাত্রীবাহী গাড়ি রয়েছে (গড়ে প্রতি এগারো জনের জন্য একটি গাড়ি)।[২][৩] ২০০৭ সালে বিশ্বের রাস্তাগুলো দিয়ে প্রায় ৮০ কোটি ৬০ লক্ষ গাড়ি ও হালকা ট্রাক চলাচল করেছে এবং সেগুলো এক বছরে প্রায় ১০০ কোটি ঘনমিটার পেট্রোল/গ্যাসোলিন এবং ডিজেল পুড়িয়েছে। এই সংখ্যাগুলো বর্তমানে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে চীন ও ভারতে।[৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ compiled by F.G. Fowler and H.W. Fowler. (1976). Pocket Oxford Dictionary. London: Oxford University Press. আইএসবিএন 0-19-861113-7.
- ↑ "WorldMapper - passenger cars"।
- ↑ http://www.worldometers.info/cars/
- ↑ Plunkett Research, "Automobile Industry Introduction" (2008)
আরো পড়ুন[সম্পাদনা]
- Halberstam, David, The Reckoning, New York, Morrow, 1986. ISBN 0-688-04838-2
- Kay, Jane Holtz, Asphalt nation : how the automobile took over America, and how we can take it back, New York, Crown, 1997. ISBN 0-517-58702-5
- Heathcote Williams, Autogeddon, New York, Arcade, 1991. ISBN 1-55970-176-5
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: অটোমোবাইল |