গাজনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: 33°33′00″N 68°25′01″E / 33.550°N 68.417°E / 33.550; 68.417

গাজ্‌নি
غزنین or غزنی
Afghanistan locator map.svg
Red pog.svg

গাজ্‌নি

Province গাজ্‌নি
Coordinates 33°33′00″N 68°25′01″E / 33.550°N 68.417°E / 33.550; 68.417
Population  (2006)[১] ১,৪১,০০০
Area
 - Elevation

২,২১৯ মিটার (৭,২৮০ ft)
Time zone UTC+4:30 Kabul

গাজ্‌নি পূর্ব আফগানিস্তানের শহর ও গাজ্‌নি প্রদেশের রাজধানী। শহরটি সমুদ্র সমতল থেকে ২২২০ মিটার উচ্চতায় একটি মালভূমির উপর অবস্থিত। গাজনি এর আশেপাশের অঞ্চলের খাদ্যশস্য, ফল, পশম ও পশুর চামড়ার একটি বাজার কেন্দ্র। শহরটি ইরান ও ভারতের মধ্যকার প্রাচীন বাণিজ্যপথের উপর অবস্থিত। গাজনির উত্তর-পূর্বে সামান্য দূরে পুরাতন গাজনি শহরের ধ্বংসাবশেষ অবস্থিত। এই ধ্বংসাবশেষের মধ্যে দুইটি মিনার গুরুত্বপূর্ণ। মিনার দুইটি প্রায় ৪৩ মিটার উঁচু এবং পরস্পর থেকে ৩৬৫ মিটার দূরত্বে অবস্থিত। মিনারে খোদিত লিপি অনুসারে গাজনিতে অবস্থানরত আফগান সুলতান মাহমুদ মিনার দুইটি নির্মাণ করেন। ১৮৪২ সালে প্রথম আফগান যুদ্ধের সময় ব্রিটিশ সেনারা বর্তমান শহরটি দখল করে।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. Central Statistics Office of Afghanistan, Kabul, LINK