ক্রিস্টোফার ম্যাক্ক্যান্ড্লেস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| ক্রিস্টোফার জনসন ম্যাক্ক্যান্ড্লেস | |
|---|---|
ক্রিস্টোফার ম্যাক্ক্যান্ড্লেস তাঁর ক্যাম্পের সামনে (তাঁর নিজের ক্যামেরায় ধারণকৃত এই ছবিটি পাওয়া গিয়েছিল তাঁর মৃত্যুর পর) |
|
| জন্ম | ১২ই ফেব্রুয়ারি, ১৯৬৮ দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| মৃত্যু | ১৮ই আগস্ট, ১৯৯২ ডেনালি, আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র |
| পিতা-মাতা | ওয়াল্ট ও বিলি ম্যাক্ক্যান্ড্লেস |
ক্রিস্টোফার জনসন ম্যাক্ক্যান্ড্লেস (ইংরেজি: Christopher Johnson McCandless ক্রিস্টফার্ জন্সন্ মেক্যান্ড্লেস্) (১২ই ফেব্রুয়ারি, ১৯৬৮ - ১৮ই আগস্ট, ১৯৯২) মাত্র ২৪ বছর বয়সে আলাস্কার বনাঞ্চলে মৃত্যুবরণ করেন। তিনি যৎসামান্য খাবার ও উপকরণ নিয়ে আলাস্কাসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছিলেন। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুদিন একাকী সুখের সন্ধানে ঘুরে বেড়ানোই ছিল তাঁর উদ্দেশ্য। খাদ্যের অভাবে ডেনালি রাষ্ট্রীয় উদ্যানে তাঁর মৃত্যু হয়। তাঁর জীবনকাহিনী নিয়ে জন ক্র্যাকাওয়ার ১৯৯৬ সালে ইনটু দ্য ওয়াইল্ড নামে একটি নন-ফিকশন বই লিখেছেন। এই বইয়ের উপর ভিত্তি করে ২০০৭ সালে একটি চলচ্চিত্র মুক্তি পায়। শন পেন পরিচালিত এই ছবির নামও রাখা হয় ইনটু দ্য ওয়াইল্ড।