ক্রিস্টি ব্রিংকলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস্টি ব্রিংকলি
Christie Brinkley by David Shankbone.jpg
২০০৭ সালের ২৫ এপ্রিল, ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে ব্রিংকলি
জন্ম নাম ক্রিস্টিন লি হাডসন
জন্ম ফেব্রুয়ারি ২, ১৯৫৪ (1954-02-02) (বয়স ৫৯)
জন্মস্থান মনরো, মিশিগান, যুক্তরাষ্ট্র
পেশা মডেল, ডিজাইনার, অ্যাক্টিভিস্ট
উচ্চতা –৯ (১.৭৫ মিটার)
চুলের রং ব্লন্ড
চোখের রং নীল
বক্ষ-কটি-
নিতম্বের
মাপ
৩৬-২৪-৩৫ (ইউ.এস.)
৯১.৫-৬১-৮৯ (ই.ইউ.)
পোষাকের
মাপ
৬ (ইউ.এস.)
৩৬ (ই.ইউ.)
জুতার মাপ ৮.৫ (ইউ.এস.)
৩৯ (ই.ইউ.)
৬ (ইউ.কে.)
সংস্থা ফোর্ড মডেলস
দাম্পত্য সঙ্গী জ্যঁ-ফ্রসঁ অ্যাল
(১৯৭৩ – ১৯৮১)
বিলি জোয়েল
(১৯৮৫ - ১৯৯৪)
রিচার্ড টোবম্যান
(১৯৯৪ - ১৯৯৫)
পিটার কুক
(১৯৯৬ - ২০০৮)
ওয়েবসাইট christiebrinkley.com

ক্রিস্টি ব্রিংকলি (ইংরেজি: Christie Brinkley) (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৫৪) একজন মার্কিন মডেল। তিনি মূলত পরিচিত স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমস্যুট ইস্যু-এর হয়ে ১৯৭০ ও ১৯৮০-এর দশকে মডেলিং করার জন্য। এছাড়াও কাভারগার্ল-এর হয়ে অনেক দিনের মডেলিং করা ও সঙ্গীতশিল্পী বিলি জোয়েলের প্রাক্তন স্ত্রী হিসেবেও তিনি পরিচিত।

মডেলিংয়ের পাশাপাশি ব্রিংকলি একজন অভিনেত্রী, ইলাস্ট্রেটর, আলোকচিত্রী, লেখক, ও অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করেছেন। তিনি প্রাকৃতিক পরিবেশ, মানুষ ও প্রাণীরক্ষা আন্দোলনের সাথে বিশেষভাবে যুক্ত।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ক্রিস্টি ব্রিংকলির জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানের মনেরো শহরে।[৩] তাঁর মায়ের নাম মার্জোরি হাডসন ও বাবার নাম হার্বার্ট হাডসন। মা-বাবার মধ্যে বিচ্ছেদের পর ব্রিংকলির মা ক্যালিফোর্নিয়া চলে যান, এবং সেখানে তিনি বিয়ে করেন টেলিভিশন অভিনেতা ডন ব্রিংকলিকে। ক্রিস্টি তাঁর সৎ বাবার নামের শেষাংশই তাঁর সাথে ব্যবহার করেন। ব্রিংকলি পড়াশোনা করেছেন ক্যালিফোর্নিয়ার প্যালিসেডে অবস্থিত প্যালিসেড হাই স্কুলে। সেখান থেকে ১৯৭২ সালে তিনি তাঁর স্নাতক সম্পন্ন করেন। এই সময়গুলোতে তাঁর পরিবার লস অ্যাঞ্জেলসের ব্রেন্টউডে। ব্রিংকলি লিসি ফ্রসঁ দা ল অ্যাঞ্জেলসেও পড়াশোনা করেছেন এবং ১৯৭৩ সালে সেখান থেকেই তিনি শিল্পকলা বিষয়ে পড়াশোনার জন্য প্যারিসে চলে যান।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]