কোল্যাটেরাল (চলচ্চিত্র)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| কোল্যাটেরাল | |
| পরিচালক | মাইকেল মান |
|---|---|
| প্রযোজক | মাইকেল ম্যান জুলি রিচার্ডসন |
| কাহিনী | স্টুয়ার্ট বিটি মাইকেল ম্যান ফ্র্যাংক ড্যারাবন্ট |
| শ্রেষ্ঠাংশে অভিনয় | টম ক্রুজ জেমি ফক্স মার্ক রাফেলো জাডা পিংকেট স্মিথ জাভিয়ের বার্ডেম |
| সঙ্গীত পরিচালক | জেমস নিউটন হাওয়ার্ড |
| চিত্র গ্রহণ | ডিওন বিবে |
| সম্পাদনা | জিম মিলার পল রুবেল |
| পরিবেশক | ড্রিমওয়ার্কস (যুক্তরাষ্ট্র) প্যারামাউন্ট পিকচার্স (যুক্তরাষ্ট্র ব্যতীত) |
| মুক্তির তারিখ |
৬ আগস্ট, ২০০৪ |
| দৈর্ঘ্য | ১১৯ মিনিট |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণ ব্যয় | ৬.৫ কোটি মার্কিন ডলার |
| মোট আয় | ২১.৭৭ কোটি মার্কিন ডলার |
কোল্যাটেরাল (ইংরেজি ভাষায়: Collateral) হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি অপরাধ চলচ্চিত্র। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ, এবং জেমি ফক্স। ছবিটি পরিচালনা করেছেন মাইকেল মান, এবং এটি লিখেছেন স্টুয়ার্ট বিটি।
চলচ্চিত্রটি চিত্রধারণের কাজ হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে, যদিও মূল চিত্রনাট্যে নিউ ইয়র্ক সিটির উল্লেখ ছিলো। এইচবিও-এর আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালক মাইকেল মান বলেন যে, চলচ্চিত্রটির সমসীমা ছিলো ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ২৫ জানুয়ারি ভোর পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত।
চলচ্চিত্রটি টম ক্রুজের ব্যতীক্রমী খলনায়কমূলক ভূমিকার জন্য বিখ্যাত। এছাড়াও এ ছবিতে জেমি ফক্সের অভিনয়ও যথেষ্ট প্রশংসা লাভ করেছে। জেমি ফক্স এ চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য সেরা পার্শ্বঅভিনেতা হিসেবে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছিলেন।