কোণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
দুটি সরল রেখা সমান্তরাল না থাকলে বিভিন্ন বিন্দুতে তাদের মধ্যে দুরত্ব বিভিন্ন হয় এবং তখন বলা হয় তারা একের সঙ্গে অপরে একটি কোণে অবস্থান করে। দুটি রেখাই যদি একই সমতলে থাকে তবে তাদের মধ্যে কৌণিক দূরত্ব দ্বিমাত্রিক কোণ দ্বারা মাপা যায়। দ্বিমাত্রিক কোণ প্রধানত দুই প্রকার – জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন কোণকে বলে জ্যামিতিক কোণ। আর একটি সরলরেখাকে স্থির রেখে আরেকটি সরলরেখার ঘূর্ণনের ফলে উৎপন্ন হয় ত্রিকোণমিতিক কোণ।