কার্মান রেখা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বায়ূমন্ডলের স্তরসমূহ.[১] (স্কেল অনুসারে নয়)
কার্মান রেখা পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিমি (৬০ মাইল) উপরে একটি কল্পিত রেখা, যা সাধারণত পৃথিবীর বায়ূমন্ডল হতে মহাকাশকে আলাদা করতে ব্যবহৃত হয়। [২] এই সংজ্ঞাটি বিমানচালান বিদ্যা (aeronautics ) এবং মহাশূণ্যচারণ বিদ্যা (astronautics) বিষয়ে আন্তর্জাতিক মান নির্ধারক ও তথ্য সংরক্ষক সংস্থা Fédération Aéronautique Internationale (FAI) দ্বারা গ্রহণ করা হয় ।
হাঙ্গেরীও-আমেরিকান প্রকৌশলী এবং পদার্থবিজ্ঞানী থিওডোর ভন্ কার্মান (১৮৮১-১৯৬৩) এর নাম অনুসারে এই নামকরন করা হয়। তিনি প্রথম গনণা করে দেখান যে, এই সীমায় পৃথিবীর বায়ুমণ্ডল এতই পাতলার যে, বিমান চালানোর সম্ভব নয়। কেননা, সেক্ষেত্রে একটি বিমানকে বাতাসের উপর ভরদিয়ে চলাচলের জন্য এর বেগ পৃথিবীর আবর্তন গতির সমান হতে হবে।
- বিমানচালান বিদ্যা — FAI ক্ষেত্রে, পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিমি মধ্যে বিমান চলাচল, সকল ধরনের বিমান মহড়া।
- মহাশূণ্যচারণ বিদ্যা — FAI ক্ষেত্রে, পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিমি বাহিরের সকল ধরনের কর্মকান্ড।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ http://www.srh.noaa.gov/srh/jetstream/atmos/layers.htm
- ↑ The 100 km Boundary for Astronautics (DOC). প্রকাশক: Fédération Aéronautique Internationale Press Release. 2004-06-24. http://www.fai.org/press_releases/2004/documents/12-04_100km_astronautics.doc। সংগৃহীত হয়েছে: 2006-10-30.
[সম্পাদনা] বহিসংযোগ
- Article on the Kármán line at the FAI website
- Layers of the Atmosphere - NOAA
- The Kármán Line music video featuring NASA footage
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |