কামান (অস্ত্র)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
কামান এক প্রকারের আগ্নেয়াস্ত্র। লোহা বা অন্য ধাতুর দ্বারা নির্মিত নলের মধ্যে গোলা এবং বারুদ ভরে তাতে বিস্ফোরণ ঘটিয়ে কামান চালনা করা হয়, বিস্ফোরণের ফলে কামানের গোলাটি সজোরে নলের খোলা মুখ দিয়ে বেরিয়ে আসে।
কামানের ব্যবহার ব্যাপকভাবে চালু হয় চীন দেশে, মধ্যযুগে বিশেষ করে ১২শ শতক থেকে। ১২৬০ সালে মধ্যপ্রাচ্যে মমলুক ও মোঙ্গোলদের মধ্যে সংঘটিত আইন জালুতের যুদ্ধে সর্বপ্রথম হস্তচালিত কামান ব্যবহার করা হয়। ১৩শ শতকে ইউরোপের আইবেরীয় উপদ্বীপে (আধুনিক স্পেন ও পর্তুগাল) কামানের ব্যবহার শুরু হয়।