এমিলি গ্রিন বল্চ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
এমিলি গ্রিন বল্চ্ (ইংরেজি: Emily Greene Balch) (৮ই জানুয়ারি, ১৮৬৭ - ৯ই জানুয়ারি, ১৯৬১) ছিলেন একজন মার্কিন শিক্ষাবিদ, লেখিকা এবং শান্তিবাদী। Women's International League for Peace and Freedom (WILPF)-এর সাথে তাঁর কাজের সফলতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৪৬ সালে জন মট-এর সাথে সম্মিলিতভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।
এমিলির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের জ্যামাইকা প্লেইন পাড়ার এক বিত্তবান পরিবারে। ১৮৮৯ সালে ব্রিন মর কলেজের প্রথম স্নাতকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সমাজবিজ্ঞান ও অর্থনীতির উপরে পড়ালেখা করেন। শিক্ষাগত দিক দিয়ে সফল এমিলি ১৯৮৬ সালে ওয়েলেসলি কলেজের অর্থনীতি এবং সমাজবিজ্ঞান অনুষদে যোগদান করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে তিনি অনেক প্রচারাভিযান চালান এবং লিগ অভ নেশনস প্রতিষ্ঠায় সহায়তা করেন।
তাঁর শান্তিবাদী চিন্তাধারা ও রাজনৈতিক কার্যক্রমের কারণে ওয়েলেসলি কলেজের সাথে তাঁর চুক্তির ইতি ঘটে। এরপর পরই তিনি বিখ্যাত সংবাদপত্র দ্য নেশন-এর সম্পাদক পদে আসীন হন। একই সাথে WILPF-এর সচীব হিসেবে কাজ করতে থাকেন এবং ২য় মেয়াদে ১৯৩৪ সালে আবার প্রায় দেড় বছরের জন্য একই পদে কাজ করেন; এ সময় তিনি কোন বেতন গ্রহণ করেননি। এ সময় তিনি জাতিসংঘকেও তাঁর সৃজনশীল কাজের মাধ্যমে অনেক সহযোগিতা করেন।
তিনি আজীবন অবিবাহিত ছিলেন। তার ৯৪তম জন্মদিনের পরের দিনই এ মহিয়সী কর্মপরায়ণ নারী পরলোকগমন করেন।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
টেমপ্লেট:Quaker-stub টেমপ্লেট:Nobel Peace Prize Laureates 1926-1950