উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উভকামিতা (ইংরেজি: Bisexuality বাইসেক্শুয়্যালিটি) বলতে বিশেষ একটি যৌন প্রবণতা[১] বোঝায় যখন একজন মানুষ, নারী ও পুরুষ, উভয় লিঙ্গের প্রতিই যৌন আকর্ষণ অনুভব করে। এরূপ মানুষ সমলিঙ্গ ও বিপরীত লিঙ্গ উভয়ের সঙ্গে যৌনক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে এবং এরূপ যৌনমিলনের মাধ্যমে যৌনানন্দ লাভে সক্ষম হলে তাকে বলা হয় উভকামী। কার্যতঃ উভকামিতা মানুষের দুটি প্রধান যৌনপ্রবৃত্তি বিষমকামিতা ও সমকামিতার উভয়ের সমন্বয়। যে সকল ব্যক্তির মধ্যে উভকামী যৌনপ্রবৃত্তি লক্ষিত হয়, তাঁরা "তাঁদের স্বলিঙ্গ এবং একই সঙ্গে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের প্রতি যৌন, আবেগ ও স্নেহজাত আকর্ষণ অনুভব করেন"; "এছাড়াও এই প্রবৃত্তি এই ধরনের আকর্ষণের ভিত্তিতে গড়ে ওঠা কোনো ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক পরিচিতি, এই জাতীয় আচরণ এবং সমজাতীয় ব্যক্তিদের নিয়ে গঠিত সম্প্রদায়ের সদস্যতাটিও নির্দেশ করে।"[২] বিষমকামিতা ও সমকামিতার সঙ্গে উভকামিতা যৌন প্রবৃত্তির প্রধান তিনটি বর্গের অন্যতম। [৩] মধ্য-বিংশ শতাব্দীতে আলফ্রেড কিনসলে মানব যৌনতা সংক্রান্ত যে সমীক্ষাটি চালান, সেই সমীক্ষা থেকে জানা যায় যে অনেক ব্যক্তিই বিষমকামী বা সমকামী শ্রেণীবিভাজনের আওতাভুক্ত নন; বরং তাঁদের যৌন অবস্থান এই দুই শ্রেণীর মাঝামাঝি কোথাও।[৪] কিনসলে স্কেল অনুসারে যৌন আকর্ষণ ও আচরণ স্কেলটিতে ০ (একান্ত বিষমকামী) থেকে ৬ (একান্ত সমকামী) সাতটি দাগ বিদ্যমান। কিনসলের গবেষণা অনুযায়ী, অধিকাংশ মানুষই এই স্কেলে ১ থেকে ৫ (অর্থাৎ, বিষমকামী থেকে সমকামী) দাগের মধ্যে পড়েন। কিনসলের পদ্ধতি সমালোচিত হলেও মানব যৌনতার অনবচ্ছেদ ব্যবস্থায় এটির ব্যাপক প্রয়োগ ঘটানো হয়ে থাকে।
মানবসভ্যতার বিভিন্ন সমাজব্যবস্থায়[৫] এবং প্রাণীরাজ্যের অন্যত্রও[৬][৭][৮] লিখিত ইতিহাসের সমগ্র সময়কাল জুড়ে উভকামিতার উপস্থিতি লক্ষিত হয়। বাইসেক্সুয়ালিটি শব্দটি যদিও ঊনবিংশ শতাব্দীতে হেটেরোসেক্সুয়ালিটি ও হোমোসেক্সুয়ালিটি শব্দদুটির আদলে ব্যুৎপন্ন হয়।[৯]
- ↑ A study of the married bisexual male: paradox and resolution
- ↑ APA Help Center
- ↑ উল্লেখ্য যে, যে সকল ব্যক্তিরা নারী বা পুরুষ কোনো লিঙ্গের প্রতিই যৌন আকর্ষণ বোধ করেন না, তাঁদের অযৌনতাকামী বলে অভিহিত করা হয়।
- ↑ The Kinsey Institute - Kinsey Study Data [Research Program]
- ↑ Crompton, Louis (2003)। Homosexuality and Civilization। Cambridge, Massachusetts, Belknap Press প্রকাশিত।। ISBN 067401197X।
- ↑ Bagemihl, Bruce (1999)। Biological Exuberance: Animal Homosexuality and Natural Diversity। London, Profile Books, Ltd. প্রকাশিত।। ISBN 1861971826।
- ↑ Roughgarden, Joan (May 2004)। Evolution's Rainbow: Diversity, Gender, and Sexuality in Nature and People। Berkeley, CA, University of California Press প্রকাশিত।। ISBN 0520240731।
- ↑ Driscoll, Emily V.. “Bisexual Species: Unorthodox Sex in the Animal Kingdom”, Scientific American, July 2008।
- ↑ Harper, Douglas (11 2001)। Bisexuality। Online Etymology Dictionary। 2007-02-16 তারিখে সংগৃহীত।
- Kenneth J. Dover. Greek Homosexuality, New York; Vintage Books, 1978. ISBN 0-394-74224-9
- Thomas K. Hubbard. Homosexuality in Greece and Rome, U. of California Press, 2003. ISBN 0-520-23430-8
- Herald Patzer. Die Griechische Knabenliebe [Greek Pederasty], Wiesbaden: Franz Steiner Verlag, 1982. In: Sitzungsberichte der Wissenschaftlichen Gesellschaft an der Johann Wolfgang Goethe-Universität Frankfurt am Main, Vol. 19 No. 1.
- W. A. Percy III. Pederasty and Pedagogy in Archaic Greece, University of Illinois Press, 1996. ISBN 0-252-02209-2
- Stephen O. Murray and Will Roscoe, et al. Islamic Homosexualities: Culture, History, and Literature, New York: New York University Press, 1997. ISBN 0-8147-7468-7
- J. Wright & Everett Rowson. Homoeroticism in Classical Arabic Literature. 1998. ISBN 023110507X (pbbk)/ ISBN 0231105061 (hdbk)
- Gary Leupp. Male Colors: The Construction of Homosexuality in Tokugawa Japan, Berkeley, University of California Press, 1995. ISBN 0-520-20900-1
- Tsuneo Watanabe & Jun'ichi Iwata. The Love of the Samurai. A Thousand Years of Japanese Homosexuality, London: GMP Publishers, 1987. ISBN 0-85449-115-5
- Bi Any Other Name : Bisexual People Speak Out by Loraine Hutchins, Editor & Lani Ka'ahumanu, Editor ISBN 1-55583-174-5
- Getting Bi : Voices of Bisexuals Around the World by Robyn Ochs, Editor & Sarah Rowley, Editor ISBN 0-9653881-4-X
- The Bisexual Option by Fritz Klein, MD ISBN 1-56023-033-9
- Bi Men : Coming Out Every Which Way by Ron Suresha and Pete Chvany, Editors ISBN 978-1-56023-615-9
- Bi America : Myths, Truths, And Struggles Of An Invisible Community by William E. Burleson ISBN 978-1-56023-478-4
- Bisexuality in the United States : A Social Science Reader by Paula C. Rodriguez Rust, Editor ISBN 0-231-10226-7
- Bisexuality : The Psychology and Politics of an Invisible Minority by Beth A. Firestein, Editor ISBN 0-8039-7274-1
- Current Research on Bisexuality by Ronald C. Fox PhD, Editor ISBN 978-1-56023-288-5
- Exploring Biphobia. (144 KB PDF). Report on the problems caused by stereotyping of bisexuals.
- http://xoomer.alice.it/letteraturadamore/Orlando.html ("Orlando", a Virginia Woolf's novel focused on sexual ambiguity)
- Bryant, Wayne M.. Bisexual Characters in Film: From Anais to Zee. Haworth Gay & Lesbian Studies, 1997. ISBN 1-56023-894-1
|
Links to related articles |
|
|
|
|