ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি
| ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি | |
|
|
|
| দপ্তরের কার্যকাল 2004 –2009 |
|
| পূর্বসূরী | এন. চন্দ্রবাবু নায়ডু |
|---|---|
| উত্তরসূরী | কোনিজেতি রোসাইয়া |
| সংসদীয় এলাকা | পুলিভেন্দুলা |
|
|
|
| জন্ম | জুলাই ৮, ১৯৪৯ পুলিভেন্দুলা, অন্ধ্রপ্রদেশ |
| মৃত্যু | সেপ্টেম্বর ২, ২০০৯ (৬০ বছর) অন্ধ্রপ্রদেশ, ভারত |
| রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
| দাম্পত্য সঙ্গী | বিজয়লক্ষ্মী |
| সন্তান | ওয়াই. এস. জগন্মোহন রেড্ডি (পুত্র) শর্মিলা (কন্যা) |
| বাসস্থান | বেগমপেট, হায়দ্রাবাদ |
| ধর্ম | খ্রিস্টধর্ম (দক্ষিণ ভারতের গির্জা)[১][২] |
| As of ২ অক্টোবর, ২০০৬ Source: Government of Andhra Pradesh |
|
ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি (তেলুগু: యెడుగూరి సందింటి రాజశేఖరరెడ్డి ) (৮ জুলাই, ১৯৪৯ – ২ সেপ্টেম্বর, ২০০৯) (ওয়াইএসআর নামে সমধিক পরিচিত) ছিলেন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।[৩] তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। পুলিভেন্দুলা বিধানসভা থেকে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ছয় বার নির্বাচিত রাজশেখর রেড্ডি কুদ্দাপা লোকসভা কেন্দ্র থেকে ৯ম, ১০ম, ১১শ ও ১২শ লোকসভায় নির্বাচিত হন।[৪] ২০০৩ সালে অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় তিনমাসব্যাপী এক পদযাত্রা করেন তিনি।[৫] ২০০৪ সালের সাধারণ নির্বাচন ও অন্ধ্র বিধানসভা নির্বাচনে তাঁর দলের জয়ের কাণ্ডারী ছিলেন রাজশেখর রেড্ডি। ২০০৯ সালের ২ সেপ্টেম্বর রাজশেখর রেড্ডির হেলিকপ্টার নাল্লামালা জঙ্গলের কাছে নিখোঁজ হয়ে যায়। ৩ সেপ্টেম্বর সকালে সংবাদমাধ্যম জানায় যে কুর্নুল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে রুদ্রকোন্ডা পাহাড়ের চূড়ায় সেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। সেই দিনই পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয় এবং অন্যান্য আরোহীদের সঙ্গে রাজশেখর রেড্ডির মৃত্যুর কথাও ঘোষণা করা হয়।[৬][৭][৮]
[সম্পাদনা] পাদটীকা
- ↑ Head of Indian state, a Christian, killed in chopper crash http://www.religiousintelligence.co.uk/news/?NewsID=4961
- ↑ INDIA: Christians mourn state leader who fought for Dalits (episcopalchurch.org)
- ↑ Profile: YSR Reddy. প্রকাশক: Zee News. 2009-09-02. http://www.zeenews.com/news560356.html। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ YSR’s pocket borough, 21 April 2009. The Hindu
- ↑ "Admirers mob 'pilgrim YSR' " The Hindu
- ↑ Andhra CM YS Rajasekhara Reddy dies. প্রকাশক: Press Trust of India. 2009-09-02. http://in.news.yahoo.com/242/20090903/1334/tnl-search-for-andhra-cm-resumes-fears-o.html। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ Mystery over Andhra CM's whereabouts after chopper lands. প্রকাশক: The Hindustan Times. 2009-09-02. http://www.hindustantimes.com/6-hours-on-Andhra-CM-s-whereabouts-still-not-known/H1-Article1-449482.aspx। সংগৃহীত হয়েছে: 2009-09-02.
- ↑ Army, IAF search for missing Andhra CM as confusion reigns