ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার | |
|---|---|
| পুরস্কার দেওয়া হয় | স্বাধীন চলচ্চিত্রে অবদানের জন্য |
| দেশ | |
| পুরস্কার দাতা | ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট |
| প্রথম পুরস্কার প্রদান | ১৯৮৪ |
| অফিসিয়াল ওয়েবসাইট | http://spiritawards.com/ |
ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার (ইংরেজি: Independent Spirit Awards) যা মূলত ফিন্ডি (FINDIE) বা Friends of Independents Awards (স্বাধীন পুরস্কারের বন্ধু) নামে পরিচিত, একটি মার্কিন চলচ্চিত্র পুরস্কার। ১৯৮৪ সালে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়। পুরস্কারটি স্বাধীন চলচ্চিত্র প্রতি উৎসর্গকৃত।
বিজয়ীদেরকে একটি অ্যাক্রিলিক কাচের তৈরি পিরামিড দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করা হতো, কিন্তু ২০০৬ সাল থেকে চূড়োয় বসে পাখা মেলে থাকা একটি পাখিকে ট্রফি হিসেবে প্রদান করা হচ্ছে। ১৯৮৬ সালে এই পুরস্কারটি পুনঃনামকরণ করা হয় ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার। ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট নামক একটি অলাভজনক সংগঠনটি এই পুরস্কার প্রদান করে। সাধারণত ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার সমুদ্র বালুতটে এই পুরস্কার প্রদান করা হয়। প্রথম দিকে এটি একাডেমি পুরস্কার প্রদানের আগের দিন প্রদান করা হতো, কিন্তু ১৯৯৯ সাল থেকে এটি একাডেমি পুরস্কার প্রদানের দিনটির আগের শনিবারে প্রদান করা হচ্ছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম প্রতিষ্ঠানটির নিজস্ব টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম চ্যানেল-এর মাধ্যমে সরাসরি প্রচার করা হয়।
২০০৯ সালের ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কারটি দেওয়া হয়েছে ২১ ফেব্রুয়ারি।
পুরস্কারের বিভাগ [সম্পাদনা]
- সেরা চলচ্চিত্র
- সেরা পরিচালক
- সেরা প্রথম ফিচার
- সেরা অভিনেত্রী
- সেরা অভিনেতা
- সেরা পার্শ্ব অভিনেত্রী
- সেরা পার্শ্ব অভিনেতা
- সেরা চিত্রনাট্য
- সেরা প্রথম চিত্রনাট্য
- সেরা বিদেশি চলচ্চিত্র
- সেরা প্রামাণ্যচিত্র
- সেরা চিত্রগ্রহণ
বহিঃসংযোগ [সম্পাদনা]
- ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার — প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Film Independent
- Independent Spirit Awards at Internet Movie Database