আলিজে
| আলিজে | |
|---|---|
অটোগ্রাফ দিচ্ছেন আলিজে, প্যারিস, ৩ ডিসেম্বর, ২০০৭ |
|
| প্রাথমিক তথ্যাদি | |
| জন্ম নাম | আলিজে জাকোতে |
| জন্ম | আগস্ট ২১, ১৯৮৪ |
| উদ্ভব | আজাক্সিও, কর্সিকা |
| ধরন | বিশ্ব সঙ্গীত, পপ সঙ্গীত, ইলেকট্রনিক সঙ্গীত, রক সঙ্গীত |
| পেশা | গায়ক |
| কার্যকাল | ১৯৯৯-বর্তমান |
| লেবেল | পলিডর (২০০০-২০০৭) আরসিএ রেকর্ডস (২০০৭-বর্তমান), সোনি বিএমজি এর অঙ্গপ্রতিষ্ঠান |
| ওয়েবসাইট | Alizee-officiel.com |
আলিজে (ফরাসি: Alizée) হচ্ছেন একজন ফরাসি গায়িকা। ১৯৮৪ সালের ২১ আগস্ট কর্সিকায় জন্ম নেয়া আলিজে ২০০০ সালে গানের জগতে প্রবেশ করেন নিজের প্রথম গানের অ্যালবাম গুর্মঁদিজ (Gourmandises)-এর মাধ্যমে।[১] অ্যালবামটি শুধুমাত্র ফ্রান্সেই নয়, ফ্রান্সের বাইরেও বেশ সাফল্য লাভ করেছিল। এই অ্যালবামের গান, মোয়া...লোলিতা (Moi... Lolita)-র বদৌলতে তিনি ২০০১ সালে ফ্রান্সের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের গায়িকার সম্মান লাভ করেন।[২] অ্যালবামটির ৮ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে।[৩] এরপরে তিনি ২০০৩ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম মে কুরঁ এলেকত্রিক (Mes Courants Électriques) প্রকাশ করেন। এটি তাঁর প্রথম অ্যালবামের মতো সাফল্য লাভ না করলেও এটির ৪ লাখের বেশি কপি বিক্রি হয়, যা ব্যবসায়িকভাবে বেশ সফল।[৪] এই অ্যালবামের পরে তিনি পাঁচ বছর গানের জগৎ থেকে দূরে থাকেন, এর মধ্যে তিনি ফরাসি গায়ক জেরেমি শাতলাঁ কে বিয়ে করেন এবং তাঁদের ঘরে অ্যানি-লি নামের একজন কন্যাসন্তানের জন্ম হয়েছে। এর পর তিনি ২০০৭ সালে সিকেদেলিস (Psychédélices) নামক অ্যালবামের গানসম্ভার দিয়ে শ্রোতাদের মন জয় করতে প্রকাশ করেন, যা ফরাসি মিউজিক ডাউনলোড চার্টে সপ্তম স্থান ও মেক্সিকান মিউজিক চার্টে তিন নম্বর স্থান অর্জন করে।[৫][৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- আলিজের অফিসিয়াল ওয়েব সাইট
- Alizée-Latino Official Fan Club in Latinoamerica