আলতিপ্লানো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আলতিপ্লানো (স্পেনীয় ভাষায়: Altiplano "উচ্চ সমভূমি") আন্দেস পর্বতমালাতে অবস্থিত একটি উচ্চ মালভূমি অঞ্চল। এটি দক্ষিণ-পশ্চিম বলিভিয়া থেকে দক্ষিণ পেরু পর্যন্ত বিস্তৃত। আন্দেসের পূর্ব ও পশ্চিম কর্দিলেরা পর্বতশ্রেণীদ্বয়ের মধ্যে সমুদ্রতল থেকে ৩৬০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় অবস্থিত অনেকগুলি আন্তঃপর্বত এলাকা নিয়ে এই অঞ্চলটি গঠিত। শীতল, শুষ্ক ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে এখানে অনেক লোক বাস করেন। আলু ও বার্লির চাষ হয় এবং লামা চরানো হয়। এ অঞ্চলে তিতিকাকা হ্রদ ও পুপো হ্রদ অবস্থিত।