আমাসিয়া প্রদেশ
| তুরস্কে আমাসিয়া প্রদেশ-এর অবস্থান | |
|---|---|
| প্রাথমিক তথ্যাবলি | |
| অঞ্চল: | Black Sea Region, Turkey |
| আয়তন: | ৫৫২০ (km²) |
| মোট জনসংখ্যা | ৩৫২,৪৫২ TurkStat 2007 (est) |
| লাইসেন্স প্লেট কোড: | ০৫ |
| এরিয়া কোড: | 0৩৫৮ |
| সরকারী ওয়েবসাইট | http://www.amasya.gov.tr |
আমাসিয়া প্রদেশ তুরস্কের উত্তরাঞ্চলে অবস্থিত একটি প্রদেশ, যা ইয়েশিল নদীর তীরে কৃষ্ণ সাগর অঞ্চলে অবস্থিত। প্রদেশটির জনসংখ্যা ৩৫২,৪৫২[কখন?] এবং আয়তন প্রায় ৫,৫২০ বর্গ কিলোমিটার।
প্রদেশটির রাজধানী আমাসিয়া। এই নাম মহাবীর আলেকজান্ডারের আমলের বিভিন্ন দলিলপত্রে খুঁজে পাওয়া যায়। বিখ্যাত গ্রিক দার্শনিক, ঐতিহাসিক স্ট্রাবো আমাসিয়া শহরে জন্মগ্রহণ করেন। অটোমান সাম্রাজ্যের সময় আমাসিয়া শহর অনেক মাদ্রাসার জন্য বিখ্যাত ছিল।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] ভৌগোলিক বৈশিষ্ট্য
আমাসিয়া প্রদেশ কৃষ্ণ সাগরের অতি নিকটে সমুদপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। এখানকার জলবায়ু শুষ্ক এবং গ্রীষ্মকালে গরম এবং শীতকালে শীত অনুভূত হয়। এই প্রদেশের অর্থনীতি কৃষিভিত্তিক এবং আমাসিয়া আপেল চাষের জন্য তুরস্কের প্রদেশসমূহের মধ্যে সবচেয়ে উপযোগী। এছাড়া এখানে তামাক, পিচ ফল, চেরি এবং বিভিন্ন ফলের চাষ হয়।
[সম্পাদনা] জেলাসমূহ
আমাসিয়া প্রদেশ নিম্নোক্ত সাতটি জেলা নিয়ে গঠিতঃ
- আমাসিয়া (প্রাদেশিক রাজধানী)
- গইনুজেক
- গুমুশাজিকয়
- হামামোযু
- মেরযিফন
- সুলুওভা
- তাসোভা
[সম্পাদনা] তথ্যসূত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
- আমাসিয়া শহরের চিত্র (ইংরেজি)
- আমাসিয়া আলোকচিত্র (ইংরেজি)