আগাথা ক্রিস্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেইম আগাথা ক্রিস্টি, ডিবিই
Agatha Christie.png
জন্ম আগাথা ম্যারি ক্ল্যারিসা মিলার
সেপ্টেম্বর ১৫, ১৮৯০
টোরকে, ডেভন, ইংল্যান্ড
মৃত্যু জানুয়ারি ১২, ১৯৭৬ (৮৫ বছর)
ওয়ালিংফোর্ড, অক্সফোর্ডশায়ার, ইংল্যান্ড
ছদ্মনাম মারি ওয়েস্টমাকট
পেশা ঔপন্যাসিক
জাতীয়তা ব্রিটিশ
লেখার ধরন হত্যা রহস্য, রোমাঞ্চ, অপরাধ সাহিত্য, রোমান্টিক উপন্যাস
সাহিত্যিক আন্দোলন Golden Age of Detective Fiction
দাম্পত্য সঙ্গী আর্চিবাল্ড ক্রিস্টি (১৯১৪-১৯২৮)
ম্যাক্স ম্যালোয়ান (১৯৩০-১৯৭৬)
স্বাক্ষর 128px

আগাথা ক্রিস্টি (ইংরেজি: Agatha Christie) (১৫ই সেপ্টেম্বর, ১৮৯০১২ই জানুয়ারি, ১৯৭৬) একজন ইংরেজ অপরাধ কল্পকাহিনী লেখক। তিনি ৮০টি রহস্য উপন্যাস লেখেন, যাদের মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো (Hercule Poirot) ও মিস মার্পল-এর (Miss Marple) কাহিনীগুলো অন্যতম। তাঁকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়। তাঁর ডাকনাম "দ্য কুইন অফ ক্রাইম" (অপরাধ উপন্যাসের রাণী)। তাঁর লেখা অনেকগুলো রহস্য কাহিনী থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্যানুসারে অগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক এবং যেকোন ধরণের সাহিত্যকর্মের সর্বাধিক বিক্রীত লেখক, যে ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ারই কেবল তাঁর সমকক্ষ।[১] তাঁর রচিত প্রায় চারশ কপি বই বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যার চেয়ে কেবলমাত্র বাইবেলই অধিকসংখ্যক বিক্রি হয়েছে। ইউনেস্কোর বিবৃতি অনুসারে তিনি একমাত্র লেখক যার রচনা সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনুদিত হয়েছে, ওয়াল্ট ডিজনী কর্পোরেশনের সম্মিলিত কাজই কেবল এ রেকর্ড ছাড়িয়েছে।[২] ক্রিস্টির বই সর্বমোট ৫৬টি ভাষায় অনুদিত হয়েছে।

[সম্পাদনা] তথ্যসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ