আইফোন
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (অক্টোবর ২০১১) |
আইফোন (ইংরেজি: iPhone) হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন। অ্যাপলের সাবেক সিইও স্টিভ জবস প্রথম আইফোন অবমুক্ত করেন ৯ জানুয়ারি ২০০৭ তারিখে।[১] প্রথম আইফোনের বাজারজাতকরণ শুরু হয় ২৯ জুন ২০০৭ তারিখে। বর্তমানে (প্রেক্ষিত: ২০১১) আইফোনের ৫ম জেনারেশন আইফোন ৪এস বাজারে পাওয়া যাচ্ছে, যা ৪ অক্টোবর ২০১১-তে অবমুক্ত করা হয়। আইফোন ৪এস অবমুক্তের ঠিক দুদিন আগে আইফোন স্মার্টফোনের জন্য অপারেটিং সিষ্টেম আইওএস ৫.০ অবমুক্ত করে।
আইফোনকে ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের পাশাপাশি ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজুয়্যাল ভয়েস মেইল ক্লাইন্টসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে ব্যবহার করা যায়। আইফোনের পর্দাটি মাল্টি টাচস্ক্রীণ প্রকৃতির। যেখানে একটি ভার্চুয়াল কিবোর্ডের সুবিধা রয়েছে। অ্যাপলিকেশন সফটওয়্যারগুলো আইফোনের জন্য অ্যাপলের বিশেষ অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের সুবিধা আছে। এইসকল অ্যাপলিকেশনের মাধ্যমে আইফোনকে খেলাধুলা, জিপিএস নেভিগেশন, টেলিভিশন, চলচ্চিত্র দেখার কাজে সহজেই ব্যবহার করা যায়।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
আইফোন নির্মাণের জন্য অ্যাপল ইনকর্পোরেশন ২০০৫ সাল থেকে কাজ শুরু করে। এসময় সাবেক সিইও স্টিভ জবস অ্যাপলের ইঞ্জিনিয়ারদের টাচস্ক্রীন প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুতের নির্দেশ দেন। তিনি বিশেষজ্ঞদের ট্যাবলেট পিসি আর মোবাইল ফোনের মধ্যে পার্থক্যের দিকে নজর দিতে বিশেষ গুরুত্ব দেন। ৩০ মাসের চুক্তিতে অ্যাপল টেলিকম কোম্পানি এটিএ্যান্ডটি-এর সাথে যৌথভাবে আইফোন নির্মাণ শুরু করে। ষ্টিভ জবস ২০০৭ সালের ৯ জানুয়ারি সানফ্রান্সিসকোতে প্রথম আইফোন অবমুক্ত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আইফোন বিক্রি শুরু হয় ২৯ জুন ২০০৭। আইফোনের বিক্রির জনপ্রিয়তা দেখে সংবাদ মাধ্যম আইফোনকে জেসাস ফোন নামে ডাকা শুরু করে। নভেম্বর ২০০৭ থেকে ইউকে, ফ্রান্স এবং জার্মানিতে আইফোন বিক্রি শুরু হয়।
আইফোনের দ্বিতীয় প্রজন্ম আইফোন ৩জি ১১ জুলাই ২০০৮ সালে অবমুক্ত হয়।অ্যাপল তৃতীয় প্রজন্মের আইফোন ৩জিএস বাজারে অবমুক্ত করার ঘোষণা দেয় ৮ জুন ২০০৯ তারিখে।[২]
[সম্পাদনা] প্রকার
বর্তমানে (প্রেক্ষিত ২০১১) অ্যাপল পঞ্চম জেনারেশন পর্যন্ত পাঁচটি মডেলের আইফোন প্রস্তুত করেছে।
- আইফোন
- আইফোন ৩জি
- আইফোন ৩জিএস
- আইফোন ৪
- আইফোন ৪এস
[সম্পাদনা] যন্ত্রাংশ
[সম্পাদনা] মডেলের তুলনা
[সম্পাদনা] সফটওয়্যার
[সম্পাদনা] বুদ্ধিবৃত্তিক সম্পত্তি
[সম্পাদনা] সীমিতকরন
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Honan, Mathew (January 9, 2007). "অ্যাপল উন্মুক্ত করল আইফোন". Macworld. http://www.macworld.com/article/54769/2007/01/iphone.html। সংগৃহীত হয়েছে: ৬ এপ্রিল, ২০০৮.
- ↑ Apple Inc.. iPhone – Learn about apps available on the App Store. প্রকাশক: Apple. http://www.apple.com/iphone/ios4/। সংগৃহীত হয়েছে: November 11, 2010.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- আইফোনের অফিসিয়াল ওয়েবসাইট
- সব প্রকারের কারিগরি বৈশিষ্ট্য
- ষ্টিভ জবসের ২০০৭ সালের আইফোন অবমুক্তের ভিডিও প্রকাশনা
- অ্যাপলের ফোনের বিভিন্ন সত্ত্ব
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |