অ্যামিবা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| অ্যামিবা | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| Domain: | Eukaryota |
| জগৎ/রাজ্য: | Protista |
| পর্ব: | Amoebozoa |
| উপ-পর্ব: | Lobosa |
| শ্রেণী: | Tubulinea |
| উপ-শ্রেণী: | Sarcodia |
| বর্গ: | Tubulinida |
| পরিবার: | Amoebidae |
| গণ: | Amoeba Bory de Saint-Vincent, 1822 |
| Species | |
অ্যামিবা প্রোটোজোয়া পর্বের এককোষী মুক্তজীবী প্রাণী।[১]অ্যামিবা এককোষী প্রাণী হলেও একটি মাত্র কোষ দিয়ে এটি যাবতীয় কাজ সম্পাদন করে থাকে। এক কোষে রেচন, পুষ্টি, বৃদ্ধি, উদ্দীপনা, প্রজনন প্রভৃতি জৈবিক কার্য সম্পন্ন হয়। প্রজনন জীবের একটি প্রধান বৈশিষ্ট্য। অ্যামিবা অযৌন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। অযৌন প্রক্রিয়ার মধ্যে অন্যতম দ্বি-বিভাজন প্রক্রিয়া।
খাদ্য গ্রহণ ও দেহের অভ্যন্তরে প্রবেশ করার জন্য অ্যামিবার মুখ নেই। এরা ক্ষণপদের মাধ্যমে বা অপর কোনো উপায়ে খাদ্য গ্রহণ করে। অ্যামিবা প্রধানত পাঁচ উপায়ে খাদ্য গ্রহণ করে। ১। সারকামভ্যালেশন ২। সারকামফুয়েন্স ৩। ইমপোর্ট ৪। ইনভ্যাজিনেশন ৫। পিনোসাইটোসিস
ভিডিও গ্যালারি [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Amoebozoa |