মাইটোসিস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সমসংখ্যক ও সমগুণসম্পন্ন ক্রোমোজোম ও সমপরিমাণ সাইটোপ্লাসম সহ দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃস্টি হয় তাকে মাইটোসিস বলে।
মাইটোসিস কোথায় হয়? [সম্পাদনা]
প্রাণীর বর্ধনশীল সমস্ত দেহকোষে মাইটোসিস হয়। মেরুদণ্ডী প্রাণীর অস্থিমজ্জায় , রোমকূপে, অন্ত্রের ভিলাসগুলির অন্তর্বর্তী কূপে, অণ্ডকোষে, ক্ষতস্থানের আশে পাশে সবথেকে বেশি মাইটোসিস হয়। উদ্ভিদের কেবল ভাজক কলায় মাইটোসিস হয়।
মাইটোসিস বিভাজনের ধাপসমূহ [সম্পাদনা]
মাইটোসিসকে চারটি পযার্য়ে ভাগ করা যায় :
- প্রোফেজ (ও প্রো-মেটাফেজ)
- মেটাফেজ
- এনাফেজ
- টেলোফেজ ও সাইটোকাইনেসিস
মাইটোসিসের গুরুত্ব [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |