বিষয়বস্তুতে চলুন

স্বাস্থ্য অধিদপ্তর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(স্বাস্থ্য অধিদপ্তর (বাংলাদেশ) থেকে পুনর্নির্দেশিত)
স্বাস্থ্য অধিদপ্তর
প্রতিষ্ঠাকাল১৯৫৮
ধরনসরকারি অধিদপ্তর
সদরদপ্তরস্বাস্থ্য ভবন
অবস্থান
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
ওয়েবসাইটdghs.gov.bd
প্রাক্তন নাম
স্বাস্থ্য পরিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য পরিষেবা বিষয়ক সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয়।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৫৮ সালে এ কার্যালয় পরিদপ্তর হিসেবে গঠিত হয়। ১৯৮০ সালে এটিকে অধিদপ্তরে উন্নীত করা হয়।[] ঢাকার মহাখালীতে এই কার্যালয় অবস্থিত।[]

জনকাঠামো

[সম্পাদনা]

একজন মহাপরিচালক অধিদপ্তরের শীর্ষকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিক অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক, উপ ও সহকারী পরিচালকসহ বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী এর বিভিন্ন প্রশাসনিক স্তরে দায়িত্বপালন করেন।[][][][][]

কার্যপরিধি

[সম্পাদনা]

অধিদপ্তরের প্রধান কাজ দেশের সর্বস্তরে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিকভাবে বিভিন্ন নীতি কার্যকর করা। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনে মন্ত্রণালয়কে স্বাস্থ্য সেবা সম্পর্কিত দিক নির্দেশনা প্রণয়নে কারিগরী সহযোগিতাও প্রদান করে থাকে।[][] ইতোপূর্বে এই অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা দেখভাল করলেও ২০১৯ সালের ২৪ নভেম্বর নতুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 আমরা, ।। "স্বাস্থ্য অধিদপ্তর"dghs.gov.bd। ১৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রথমাংশ=-এ সাংখ্যিক নাম রয়েছে (সাহায্য)
  2. "যোগাযোগ"dghs.gov.bd। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  3. "স্বাস্থ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক মহাদয়ের পদায়ন"dghs.gov.bd। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  4. "স্বাস্থ্য অধিদপ্তর পেল নতুন ডিজি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  5. "স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম"সমকাল। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  6. "স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন(স্বাস্থ্য সেবা বিভাগ)পিডিএফ"। ২৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০
  7. "স্বাস্থ্য অধিদপ্তর"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  8. "স্বাস্থ্য শিক্ষা নিয়ে নতুন অধিদপ্তর, ডিজি এনায়েত হোসেন | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  9. "স্বাস্থ্য শিক্ষায় প্রথম ডিজি এনায়েত"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০