সামসুন নাহার খাঁজা আহসান উল্যাহ
বেগম শামসুন নাহার খাঁজা আহসানুল্লাহ | |
|---|---|
| |
| কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ | |
| উত্তরসূরী | সাগুফতা ইয়াসমিন |
| |
| কাজের মেয়াদ ১০ অক্টোবর ২০০১ – ২৯ অক্টোবর ২০০৬ | |
| পূর্বসূরী | সাগুফতা ইয়াসমিন |
| উত্তরসূরী | বেগম ফরিদা রহমান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২১ সেপ্টেম্বর ১৯৩৪ নারায়ণগঞ্জ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ১২ এপ্রিল ২০২৫ (বয়স ৯০) গুলশান, ঢাকা, বাংলাদেশ |
| জাতীয়তা |
|
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| দাম্পত্য সঙ্গী | নওয়াবজাদা খাজা আহসানুল্লাহ |
| সম্পর্ক | খাজা সলিমুল্লাহ (শ্বশুর)
দেখুন ঢাকা নবাব পরিবার |
| সন্তান |
|
| বাসস্থান | ঢাকা, বাংলাদেশ |
| পেশা | রাজনীতিবিদ |
সামসুন নাহার খাঁজা আহসানুল্লাহ (২১ সেপ্টেম্বর ১৯৩৪–১২ এপ্রিল ২০২৫) ছিলেন বাংলাদেশের একজন প্রগতিশীল রাজনীতবিদ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। তিনি একাধারে সাবেক সাংসদ এবং ঢাকা নওয়াব পরিবারের সদস্য ছিলেন।[১]
জীবনী
[সম্পাদনা]শামসুন্নাহার খাঁজা আহসানুল্লাহ ১৯৯১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে।[২] তিনি ১৯৯৬ এ পুনঃনির্বাচিত হন ৬ষ্ঠ বাংলাদেশ জাতীয় নির্বাচনে।[৩] এ সাধারণ নির্বাচনটি বাতিল ঘোষণা করা হয় এবং আরেকটি নির্বাচন আহ্বান করা হয় ১৯৯৬।[৪] তিনি ৫ সেপ্টেম্বর ২০০৮ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হন।[৫] তিনি বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার উপদেষ্টা ছিলেন।[৬] ২০০৮ এ তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে, তিনিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৮৬ জন সাবেক রাজনীতিবিদের সাথে এই রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন এবং চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়াকে সমর্থন করেন।[৭] বেগম আহসানুল্লাহকে কারাবরণ করতে হয়েছিল সেনাসরকারের ক্ষমতায়নের সময়। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি সলিমুল্লাহ অনাথাশ্রমের প্রেসিডেন্ট ছিলেন ১৯৭৮ এ তার স্বামীর মৃত্যুর পর থেকে।[৮] প্রেসিডেন্ট পদ থেকে তিনি ২০১০ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণের মাধ্যমে পদত্যাগ করেন।[৯]
মৃত্যু
[সম্পাদনা]বেগম আহসানুল্লাহ ২০২৫ সালের ১২ এপ্রিল ঢাকার গুলশানের বাসায় মারা যান।[১০] তাঁর মৃত্যুর পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা হয়, এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তা দেন। তিনি তিন সন্তান, অনেক নাতি-নাতনি ও প্রপৌত্র-প্রপৌত্রী রেখে গেছেন। মৃত্যুকালে তিনি ঢাকা নবাব পরিবারের প্রবীণতম সদস্য ছিলেন এবং নবাব সলিমুল্লাহর সন্তানদের প্রজন্মের শেষ জীবিত সদস্য ছিলেন। তাঁকে পুরান ঢাকার বেগমবাজারে নবাব পরিবারের কবরস্থানে দাফন করা হয়।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]শামসুন্নাহার খাঁজা আহসানুল্লাহের অর্ধাঙ্গ ছিলেন নওয়াবজাদা খাজা আহসানুল্লাহ (১৯১৫-১৯৮১)।[১১] তিনি ছিলেন ঢাকার নওয়াব স্যার খাজা সলিমুল্লাহর নাতি।[১২] এই দম্পতির এক পুত্র; খাজা জাকি আহসানুল্লাহ এবং দুই কন্যা; ফৌজিয়া আহসানুল্লাহ এবং আয়েশা আহসানুল্লাহ।[১৩] তার ডাকনাম "ডলি", এ নামে তিনি তার বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে প্রিয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Khaleda urges party men to help improve law & order"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ "List of 5th Parliament Members"। parliament.gov.bd (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ "List of 6th Parliament Members"। parliament.gov.bd (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ "Washington wants acceptable polls in Bangladesh"। ঢাকা ট্রিবিউন। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ "36 women lawmakers take oath"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ "ID card a must for free, fair election"। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ "86 ex-BNP MPs back Delwar"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
- ↑ https://www.youtube.com/watch?v=1eMfHVfjs_o
- ↑ "রাজত্ব শেষ হলো আহসান মঞ্জিলের শেষ রাণীর"। দৈনিক যায়যায়দিন। ১২ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৫।
- ↑ "The official web site of the Dhaka Nawab Family: PHOTO GALLERY"। nawabbari.com। ২০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ "Name street after Sir Salimullah"। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ https://gupshup1.tribalpages.com/tribe/browse?userid=gupshup1&view=18&pid=777&rand=699684174