বিষয়বস্তুতে চলুন

প্রিয়াঙ্কা উপেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রিয়াঙ্কা ত্রিবেদী থেকে পুনর্নির্দেশিত)
প্রিয়াঙ্কা উপেন্দ্র
২০১৯ সালে প্রিয়াঙ্কা
জন্ম
প্রিয়াঙ্কা ত্রিবেদী

পেশাঅভিনেত্রী, প্রযোজক
কর্মজীবন১৯৯৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীউপেন্দ্র রাও (বি. ২০০৩)
সন্তান

প্রিয়াঙ্কা উপেন্দ্র (বিবাহপূর্ব পদবী ত্রিবেদী) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি প্রধানত কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি বাংলা, কন্নড়তামিল চলচ্চিত্রে কাজ করেছেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

প্রিয়াঙ্কার জন্ম কলকাতায়। তার মা পশ্চিমবঙ্গের এবং বাবা উত্তরপ্রদেশের। কলকাতার একটি কলেজ থেকে বাণিজ্য ডিগ্রি নিয়ে স্নাতক হওয়ার আগে তিনি তার স্কুল জীবনের দশ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে এবং প্রায় তিন বছর সিঙ্গাপুরে কাটিয়েছেন। তিনি ১৯৯০ এর দশকের শেষের দিকে ব্রিটানিয়া, ওরিয়েন্ট ইলেকট্রিক এবং পিলসবারির মতো ব্র্যান্ডের জন্য টেলিভিশন বিজ্ঞাপনগুলিতে উপস্থিত হন। এই সময়ে, তাকে পরিচালক বাসু চ্যাটার্জি তার প্রথম বাংলা চলচ্চিত্র হঠাৎ বৃষ্টি (১৯৯৮) এ অভিনয় করেছিলেন।[] তিনি তার সাথে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেন, চুপি চুপি (২০০১) এবং টক ঝাল মিষ্টি (২০০২)।[]

প্রিয়াঙ্কা কর্ণাটক চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্যকার উপেন্দ্রকে বিয়ে করেন। এই দম্পতির ২টি সন্তান রয়েছে। তিনি কটিগব্বা চলচ্চিত্রে বিষুবর্ধনের বিপরীতে অভিনয় করেন। এরপর তিনি উপেন্দ্র এর সাথে "র", "এইচটুও" ও "শ্রীমতি" এবং রবিচন্দ্রন এর সাথে "মাল্লা" চলচ্চিত্রে কাজ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রভূমিকাভাষামন্তব্য
১৯৯৮হঠাৎ বৃষ্টি[]বাংলা[]
রক্তের দোষেবাংলা[]
বাদা দিনহিন্দি
১৯৯৯সওতেলাহিন্দি
২০০১রালশান্তিতেলুগু
কটিগব্বাকন্নাটা
সুরিতেলুগু
মুঝে মেরি বিবি সে বাচাওসোনিয়া মালকানিহিন্দি
চুপি চুপিবাংলা
২০০২রাজ্জিয়ামআনুতামিলএপ্রিল
রাজাপ্রিয়া মহালক্সীতামিল
টক ঝাল মিষ্টি[]দিপান্তিকাবাংলা
সাথীসোনালীবাংলা
গুরু মহাগুরুহিন্দি
দুর্গাহিন্দি
২০০৩কাদহাল সাদুগুদুকাওসালয়া চিদাম্বারামতামিল
সঙ্গীবাংলা
এইচটুওকাবেরীকন্নড়
আইসঅঞ্জলীতামিল
২০০৪রাউডি আল্লিয়াকন্নড়
মাল্লাপ্রিয়াকন্নড়
জানানামতামিল
২০০৬অগ্নীপরীক্ষাবাংলা
২০০৮আমার প্রতিজ্ঞারিনা সেনবাংলা
গোলমালচাদনী ঘোষালবাংলা
২০০৯অপরাধীবাংলা
২০১০পঞ্চরঙ্গীকন্নড়বিশেষ উপস্থিতি
২০১১শ্রীমতিকন্নড়
হ্যালো মেমসাহেব মিতা বাংলা
২০১২এনামীহিন্দি
২০১৪ক্রেজি স্টারকন্নড়
২০২৩ মাস্টার অংশুমান মাধবী সেন বাংলা সত্যজিৎ রায়ের উপন্যাস অবলম্বনে[]
গোয়েন্দা তিক্ষানা তিক্ষানা কন্নড়, তেলুগু, হিন্দি, বাংলা প্রিয়াঙ্কা উপেন্দ্রের ৫০তম ছবি[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Nag, Kushali (২৪ মে ২০০৮)। "Back in action"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০০৯
  2. "Priyanka Upendra remembers her mentor Basu Chatterjee"The Times of India। ৪ জুন ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩
  3. "'সুজন মাঝি' সিনেমা নিজ গুণে দর্শক পাবে: নিপুণ"NTV Online (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩
  4. "Hothat Brishti (2002)"। bengalimovies। ১৪ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  5. "'হঠাৎ বৃষ্টি', ভারত-বাংলাদেশের ছবিতে যখন পরিচালক ছিলেন বাসু চট্টোপাধ্যায়"News18 Bengali। ৪ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩
  6. "RAKTER DOSHE (1998)"BFI (ইংরেজি ভাষায়)। ১২ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩
  7. "Tara Bangla greets the monsoon with TV premieres, film fest"। www.indiantelevision.com। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০০৯
  8. "ছোট-বড় সকলের ছবি 'মাস্টার অংশুমান', সত্যজিৎ রায়ের আদর্শেই মন কাড়লেন সাগ্নিক"sangbadpratidin (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩
  9. "Arresting first look of Priyanka Upendra's 'Detective 'Teekshanaa'"The Times of India। ১ মার্চ ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]