বাহামা দ্বীপপুঞ্জ
| বাহামা দ্বীপপুঞ্জ
বাহামা দ্বীপপুঞ্জের কমনওয়েলথ
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
| নীতিবাক্য "Forward, Upward, Onward Together" |
||||
| জাতীয় সঙ্গীত "March On, Bahamaland" রাজকীয় সঙ্গীত "ঈশ্বর রানীকে রহ্মা কর" |
||||
| রাজধানী | নাসাউ 25°4′N 77°20′W / 25.067°N 77.333°W |
|||
| রাষ্ট্রীয় ভাষাসমূহ | ইংরেজি | |||
| সরকার | সংসদীয় গণতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্র | |||
| - | রাজা | রানী এলিজাবেথ II | ||
| - | গভর্নর জেনারেল | আর্থার দিওন হান্না | ||
| - | প্রধানমন্ত্রী | হিউবার্ট ইনগ্রাহাম | ||
| স্বাধীন | যুক্তরাজ্য থেকে | |||
| - | Self-governing | ১৯৬৪ | ||
| - | পূর্ণ স্বাধীন | ১০রা জুলাই, ১৯৭৩ | ||
| আয়তন | ||||
| - | মোট | বর্গকি.মি. (১৬০তম) বর্গমাইল |
||
| - | জলভাগ (%) | ২৮% | ||
| জনসংখ্যা | ||||
| - | ২০০৯ আনুমানিক | ৩০৭,৪৫১[১] (১৭৭তম) | ||
| - | ১৯৯০ আদমশুমারি | ২৫৪,৬৮৫ | ||
| - | ঘনত্ব | ২৩.২৭/বর্গ কিলোমিটার /বর্গমাইল |
||
| জিডিপি (পিপিপি) | ২০০৮ আনুমানিক | |||
| - | মোট | $৯.৩৮৩ বিলিয়ন[২] (১৪৫তম) | ||
| - | মাথাপিছু | $২৭,৭৩৫[২] (৩৮তম) | ||
| এইচডিআই (২০০৭) | ||||
| মুদ্রা | ডলার (BSD) |
|||
| সময় স্থান | EST (ইউটিসি-৫) | |||
| - | গ্রীষ্মকালীন (ডিএসটি) | EDT (ইউটিসি-৪) | ||
| ইন্টারনেট টিএলডি | .bs | |||
| কলিং কোড | ১-২৪২ | |||
বাহামা দ্বীপপুঞ্জ (ইংরেজি: The Bahamas) মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বে, কিউবা ও হিস্পানিওলা দ্বীপের উত্তরে অবস্থিত প্রায় ৭০০টি দ্বীপ ও হাজার খানেক "কি" (cay, এক ধরনের ক্ষুদ্র বালুময় দ্বীপ) নিয়ে গঠিত একটি শৃঙ্খলাকার দ্বীপপুঞ্জ। কমনওয়েল্থ অভ বাহামাস নামে সরকারীভাবে পরিচিত দেশটি কমনওয়েল্থ অভ নেশন্সের একটি স্বাধীন সদস্য। বাহামা দ্বীপপুঞ্জের অবস্থান, জলবায়ু ও ভূগোল এটিকে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে। উষ্ণ উপসাগরীয় স্রোতের কাছে অবস্থিত হওয়ায় সারা বছরই এখানকার জলবায়ু খুব মৃদু । এখানে নীল সমুদ্রের পাশে অনেক সুন্দর সুন্দর সমুদ্রসৈকত অবস্থিত। যুক্তরাষ্ট্র ও আরও দূরের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক এখানে বেড়াতে আসেন। দেশটির রাজধানী নাসাউ।
ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে যখন আমেরিকাতে আসেন, তখন প্রথম যে স্থানটিতে তিনি অবতরণ করেছিলেন, তা ছিল বাহামা দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। কলম্বাস দ্বীপটিকে স্পেনের সম্পত্তি বলে দাবী করেন এবং এর নাম দেন সান সালবাদোর। ১৭১৭ সালে এটিকে ব্রিটিশ উপনিবেশ করা হয়। বহু শতাব্দী ধরে রাজধানী নাসাউয়ের ব্যবসায়ী সম্প্রদায় দেশটির আভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করত। ১৯৫৯ সালে সম্পত্তির উপর ভিত্তি করে পুরুষদের ভোটের আধিকার দেওয়া হয়। ১৯৬২ সালে মহিলাদেরও ভোটের অধিকার দেওয়া হয়। প্রোগ্রেসিভ লিবারেল পার্টির লিন্ডেন অস্কার পিন্ডলিং প্রথম সাধারণ নির্বাচনে জয়লাভ করেন। উপনিবেশটি ১৯৬৪ সালে আভ্যন্তরীণ ব্যাপারে স্বায়ত্তশাসন এবং ১৯৭৩ সালের ১০ই জুলাই পূর্ণ স্বাধীনতা লাভ করে। ১৯৮০-র দশকে পিন্ডলিং ও তার দল দুর্নীতি ও মাদক চোরাচালান কেলেংকারিতে জড়িয়ে পড়েন। অর্থনীতির দুরবস্থা কাটিয়ে উঠতে পিন্ডলিং দেশটিকে বৈদেশিক ঋণের বোঝায় জর্জরিত করে দেন। এর ফলে ১৯৯২ সালের সাধারণ নির্বাচনে তিনি রক্ষণশীল ফ্রি ন্যাশনাল মুভমেন্টের হুবার্ট ইনগ্রাহামের কাছে পরাজিত হন। ইনগ্রাহাম বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস[সম্পাদনা]
রাজনীতি[সম্পাদনা]
প্রশাসনিক অঞ্চলসমূহ[সম্পাদনা]
ভূগোল[সম্পাদনা]
অর্থনীতি[সম্পাদনা]
জনসংখ্যা[সম্পাদনা]
সংস্কৃতি[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Population estimates for the Bahamas take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected.
- ↑ ২.০ ২.১ "The Bahamas"। International Monetary Fund। সংগৃহীত 2009-10-01।
- ↑ "Human Development Report 2009: Bahamas"। The United Nations। সংগৃহীত 2009-10-18।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Wikimedia Atlas of বাহামাস
- বাহামা দ্বীপপুঞ্জের পর্যটন ওয়েবসাইট (মার্কিন যুক্তরাষ্ট্র)
- বাহামা দ্বীপপুঞ্জের পর্যটন ওয়েবসাইট (যুক্তরাজ্য)
- বাহামা দ্বীপপুঞ্জের সরকারী ওয়েবসাইট
- Bahamas ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ থেকে
- বাহামা দ্বীপপুঞ্জের অর্থনৈতিক পরিসেবা বোর্ড
- বাহামা দ্বীপপুঞ্জের সংবিধান
- সিআইএ প্রণীত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এ বাহামা দ্বীপপুঞ্জ-এর ভুক্তি
- বাহামা দ্বীপপুঞ্জ at the University of Colorado at Boulder
|
|||||
|
||||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |