শওকত আজিজ
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: শওকত আজিজ – সংবাদ, বই, গবেষণাপত্র) |
| শওকত আজিজ | |
|---|---|
| ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০০৭ সালের বার্ষিক সভায় শওকত আজিজ। | |
| পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী | |
| কার্যালয়ে ২০ আগস্ট, ২০০৪ – ১৫ নভেম্বর, ২০০৭ |
|
| রাষ্ট্রপতি | পারভেজ মুশাররফ |
| পূর্বসূরী | চৌধুরি সুজাত হুসেইন |
| উত্তরসূরী | মুহম্মদ মিয়ান সুমরো |
| পাকিস্তানের ১৭তম অর্থমন্ত্রী | |
| কার্যালয়ে ১২ অক্টোবর, ১৯৯৯ – ১৫ নভেম্বর, ২০০৭ |
|
| পূর্বসূরী | ইসহাক দার |
| উত্তরসূরী | সালমান শাহ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মার্চ ৬, ১৯৪৯ করাচি, সিন্ধু, পাকিস্তান |
| রাজনৈতিক দল | পাকিস্তান মুসলিম লীগ (কিউ) |
| ধর্ম | ইসলাম |
শওকত আজিজ (উর্দু ভাষায়: شوکت عزیز), (জন্ম: ৬ মার্চ, ১৯৪৯) একজন পাকিস্তানী রাজনীতিবিদ। তিনি ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালে তিনি পাকিস্তান মুসলিম লিগ কর্তৃক অর্থমন্ত্রী নিসেবে নিয়োগ পান, এবং পরবর্তীকালে তৎকালীন প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান জামালি পদত্যাগে বাধ্য হলে তিনি ৬ জুন, ২০০৪-এ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তিনি পাকিস্তানের সর্বপ্রথম প্রধানমন্ত্রী যিনি তাঁর এক মেয়াদকাল সম্পূর্ণ করতে পেরেছেন।
শিক্ষাজীবন [সম্পাদনা]
আজিজ পড়াশোনা করেছেন করাচির সেইন্ট প্যাট্রিক হাই স্কুলে। এছাড়া তিনি তাঁর উচ্চমাধ্যমিক সম্পূর্ণ করেন স্কুলের সাথের কলেজ সেইন্ট প্যাট্রিক কলেজ থেকে। ১৯৬৭ সালে তিনি রাওয়ালপিন্ডির গর্ডন কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে তিনি করাচির ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রসাশন বিষয়ে স্নাতোকত্তর ডিগ্রি লাভ করেন। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি পাকিস্তানের অন্যতম খ্যাতনামা একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। আইবিএ-তে পড়াশোনাকালীন ইন্টার্নশিপ হিসেবে তিনি সিটিব্যাংকে যোগদান করেন, এবং এখান থেকেই তাঁর ব্যাংকিং পেশাজীবন শুরু হয়।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Economic Pakistan
- Profile by BBC dated July 30, 2004
- The Turnaround Wizard - Asia Inc. cover story, March 4, 2004
- Asiasource interview of Shaukat Aziz dated April 20, 2004
- Shaukat Aziz's Economic Legacy
- A conversation with Pakistan Prime Minister Shaukat Aziz
South China Morning Post dated 28 March 2007 - NNDB Profile of Shaukat Aziz
- BOI Pakistan Economic indicators