হের্মান ভাইল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হের্মান ভাইল (জার্মান: Hermann Weyl হেয়ামান্ ভ়াইল্') (৯ই নভেম্বর, ১৮৮৫ — ৮ই ডিসেম্বর, ১৯৫৫) একজন জার্মান গণিতবিদ। যদিও তাঁর কর্মজীবনের অধিকাংশ সময় জুরিখে ও প্রিন্সটনে অতিবাহিত হয়, তা সত্ত্বেও তাঁকে গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয় ঘরানার (অর্থাৎ ডেভিড হিলবার্ট ও হেরমান মিংকভ্স্কি-র সমমনস্ক) একজন গণিতবিদ হিসেবে ধরা হয়ে থাকে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও সংখ্যাতত্ত্বে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ। তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী গণিতবিদ ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ অ্যাডভান্স্ড স্টাডিজ-এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।
