সোফিয়া হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোফিয়া হক
জন্ম জুন ১৪, ১৯৭১[১]
পোর্টস্‌মাথ, ইংল্যান্ড
মৃত্যু জানুয়ারি ১৬, ২০১৩ (৪১ বছর)
লন্ডন, ইংল্যান্ড
মৃত্যুর কারণ ক্যান্সার
জাতীয়তা ব্রিটিশ
বংশোদ্ভূত বাঙালি-ব্রিটিশ
পেশা অভিনেত্রী, ভোকাল, ভিডিও জকি, নৃত্য
নিযুক্তক অলিভার থমসন
যে জন্য পরিচিত এমটিভি এশিয়া, করনেশন স্ট্রিট
উচ্চতা –৭ (১.৭ মিটার)
সঙ্গী ডেভিড হোয়াইট
পিতা-মাতা আমিরুল হক (বাবা)
থেলমা হক (মা)

সোফিয়া হক (১৪ জুন ১৯৭১ - ১৬ জানুয়ারি ২০১৩) ছিলেন একজন ইংরেজ অভিনেত্রী, গায়ক, ভিডিও জকি এবং নৃত্যশিল্পী।

পরিচ্ছেদসমূহ

প্রারম্ভিক জীবন [সম্পাদনা]

তার জন্ম পোর্টসমাউথ, ইংল্যান্ডে, তার বাবা একজন বাংলাদেশী এবং মা ব্রিটিশ।[১]তিন বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ ছিলেন।

ক্যারিয়ার [সম্পাদনা]

তার ছোটবেলায় নৃত্যশিল্পী হওয়ার জন্য প্রশিক্ষণ নিলেও বন্ধুদের নিয়ে তৈরি করা ব্যান্ড 'আকাসা' দিয়ে গায়িকা হিসেবে সাফল্য পান সোফিয়া।[২]নব্বই দশকে এমটিভি এশিয়া ও ভি চ্যানেলে ভিডিও জকি হিসেবে কাজ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ১৯৯০ সালে এমটিভি এশিয়ার ভিজে হিসেবে কাজ করার জন্য মুম্বাইয়ে আসেন এবং সাত বছর ভিজে হিসেবে কাজ করার পর অভিনয়ে মনোযোগী হন।বেশ কিছু বলিউডের ছবিতেও অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে -খুবসুরত, হার দিল জো পেয়ার কারেগা, দি রাইজিং: ব্যালাড অফ মঙ্গল পাণ্ডে, পেহলি নজর কা পহেলা প্যায়ার, লভ অ্যাট ফার্স্ট সাইট এবং ওয়ান্টেড। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘ওয়াহ ওয়াহ গার্লস’ নামক একটি ছবিতে। অভিনয়ের পাশাপাশি মডেলিং ইন্ডাস্ট্রিতেও তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন।

ব্যক্তিগত জীবন এবং মৃত্যু [সম্পাদনা]

বাদ্যযন্ত্র পরিচালক, ডেভিড হোয়াইট সঙ্গে তিনি সারেতে থাকতেন। ২০১২ সালে, বড় দিনের কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। তার পর থেকে হাসপাতালেই ছিলেন।২০১৩ সালের ১৭ জানুয়ারি ৪১ বছর বয়সে লন্ডন হাসপাতালে ক্যান্সারে মারা যান তিনি।[৩]

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]