সুদেষ্ণা সিংহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:Sudeshna1.jpg
বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাশহীদ সুদেষ্ণা সিংহ

সুদেষ্ণা সিংহ (১৯৬৪-১৯৯৬) পৃথিবীর সর্বপ্রথম আদিবাসী ভাষাশহীদ এবং দ্বিতীয় নারী ভাষাশহীদ

তিনি ১৯৯৬ সনে ভারতের আসাম রাজ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা স্বীকৃতির আন্দোলনে শহীদ হন। আসামের বরাক উপত্যকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের দীর্ঘ ভাষা আন্দোলনের ইতিহাসে ১৬ই মার্চ একটি স্মরনীয় দিন। ১৯৫৫ সাল থেকে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় ভাষাবিপ্লবীরা বরাক উপত্যকায় ১৯৯৬ সালের মার্চ মাসে ৫০১ ঘণ্টার রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচী ঘোষনা করে। ১৬ই মার্চ আসামের পাথারকান্দির কলকলিঘাট রেলষ্টেশনে আন্দোলনকারীদের একটি মিছিলে ভারতীয় পুলিশ গুলিবর্ষন করলে ঘটনাস্হলে গুলিতে প্রান হারান বত্রিশ বছরের তরুণী সুদেষ্ণা সিংহ।

এ ঘটনায় অসংখ্য ভাষাবিদ্রোহী আহত হন এবং ব্যাপক ধরপাকড় হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা স্বীকৃতির আন্দোলনকে উপেক্ষা করতে পারেনা আসাম সরকার। অবশেষে ২০০১ সালের ৭ ফেব্রুয়ারি বরাক উপত্যকার ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় শিক্ষাদান চালু করে। এরপর ২০০৬ সালের ৮ মার্চ ভারতের সুপ্রীমকোর্টের এক রায়ের মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ভারতে একটি স্বতন্ত্র ভাষার স্বীকৃতি লাভ করে।

[সম্পাদনা] বহিঃসংযোগ

বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলন

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান
বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম